লঞ্চ হল লো বাজেট Nokia C32 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনে 6GB RAM (4GB + 2GB) সাপোর্ট রয়েছে।
  • এই ফোনটি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রদান করে।
  • এই ফোনে 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যায়।

আজ ভারতের মার্কেটে লঞ্চ হল লো বাজেট Nokia C32 স্মার্টফোন। লো বাজেটের এই ফোনে কিন্তু দুর্দান্ত ফিচার রয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Galaxy F54 5G স্মার্টফোন, তার আগেই জেনে নিন এই 5টি গুরুত্বপূর্ণ ফিচার

Nokia C32 ফোনের দাম

Nokia C32 ফোনের বেস মডেলটিতে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ রয়েছে, বড় ভেরিয়েন্টটি 4GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ সাপোর্ট করে। এই ভেরিয়েন্টগুলির দাম যথাক্রমে 8,999 টাকা এবং 9,499 টাকা। এই ফোনটি Beach Pink, Charcoal এবং Mint রঙের কালার অপশনে কেনা যাবে। Nokia C32 ফোনে যারা Jio সিম ব্যবহার করছেন সেইসব Jio Plus ইউজারদের কোম্পানি 3,500 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা দিচ্ছে। তবে এর জন্য কমপক্ষে 399 টাকার প্ল্যান এক্টিভ রাখতে হবে।

Nokia C32 ফোনের স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ ডিসপ্লে
  • 3GB ভার্চুয়াল RAM
  • Unisoc SC9863A SoC 50MP
  • 50MP রেয়ার ক্যামেরা
  • 10W, 5,000mAh ব্যাটারি

  • ডিজাইন – এই Nokia ফোনটি i52 সার্টিফাইড যা এই ফোনটিকে জল এবং ধুলোবালির থেকে সুরক্ষিত রাখে। কোম্পানি তাদের এই ফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে তৈরি করেছে। এর ডায়মেনশন হল 164.6×75.9×8.55mm এবং এর ওজন 199.4 গ্রাম।
  • ডিসপ্লে – Nokia C32 ফোনটি 1600×720 পিক্সেল রেজলিউশন সহ 6.5-ইঞ্চি HD + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 2.5D গ্লাস প্রোটেকশনও দেওয়া হয়েছে।
  • প্রসেসর – Nokia C32 ফোনটি Android 13 এ লঞ্চ করা হয়েছে, যেখানে Unisoc SC9863A অক্টা-কোর প্রসেসর, 1.6 GHz ক্লক স্পিড দেওয়া হয়েছে। এই Nokia ফোনটি 2GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে যা ইন্টারনাল 4GB RAM এর সাথে যুক্ত হয়ে 6GB RAM এর শক্তি প্রদান করে।
  • ক্যামেরা – Nokia C32 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর ব্যক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। এই ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই Nokia C32 স্মার্টফোনে একটি বড় 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
  • কানেক্টিভিটি – Nokia C32 ফোনটি একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE-তে কাজ করে। এই ফোনে 3.5mm জ্যাক, ব্লুটুথ এবং Wifi মতো কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে।
  • সিকিউরিটি – ফোন আনলক এবং সিকিউরিটির জন্য Nokia C32 ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি ফেস আনলক সেন্সর টেকনোলজিও সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here