50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme এর সস্তা স্মার্টফোন, দেখে নিন লঞ্চ প্রাইস, অফার ও ডিটেইলস

Highlights

  • ডায়নামিক আইল্যান্ড সহ পেশ হল Realme C51।
  • এতে 128GB স্টোরেজ এবং 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM যোগ করা হয়েছে।
  • আজ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

রিয়েলমি আজ তাদের ‘সি’ সিরিজের প্রোডাক্টের পরিধি আরও বাড়িয়ে ভারতে Realme C51 লঞ্চ করেছে। এই সস্তা স্মার্টফোনে ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারের মতো কিছু দারুণ ফিচার যোগ করা হয়েছে। আজই শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। এই পোস্টে লেটেস্ট Realme C51 ফোনটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 50MP সেলফি এবং 108MP রেয়ার ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Infinix Zero 30 5G

Realme C51 এর দাম এবং সেল

  • রিয়েলমি তাদের নতুন সস্তা Realme C51 ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে 8,999 টাকা।
  • ফোনটি কার্বন ব্ল্যাক এবং মিন্ট গ্রীন কালারে সেল করা হবে। ফোনটি কেনার সময় আইসিআইসিআই এবং এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে 500 টাকা ফ্ল্যাট ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।
  • শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে 11 সেপ্টেম্বর থেকে এই ফোনটি সেল করা হবে। এছাড়া আজ সন্ধ্যা 6:00টার সময় ফ্লিপকার্টে ফোনটির আর্লি ব্লাড সেল অনুষ্ঠিত হবে।

Realme C51 এর স্পেসিফিকেশন

  • 6.7″ 90Hz Display
  • UNISOC T612
  • 50MP Camera
  • 33W SuperVOOC Charge
  • 5,000mAh Battery

  • ডিসপ্লে: Realme C51 ফোনটিতে 6.7-ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। এটি 1600 x 720 পিক্সেল রেজলিউশন এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে মালী-G57 জিপিইউ সহ 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি অক্টাকোর UNISOC T612 প্রসেসর যোগ করা হবে।
  • স্টোরেজ: ফোনটিতে 4GB LPDDR4X RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনের মেমরি 2টিবি পর্যন্ত বাড়ানো যায়। এছাড়া এই ফোনে 8GB virtual RAM ফিচারও রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ডেপ্থ সেন্সর রয়েছে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক, কানেক্টিভিটির জন্য ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এর মতো ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here