মিড সেগমেন্টে Oppo এর F সিরিজ এবং A সিরিজ বেশ জনপ্রিয়। কোম্পানি কয়েক মাস আগে ভারতে তাদের নতুন ফোন Oppo F21 লঞ্চ করেছে।কোম্পানি A সিরিজে, A76 এর মতো মডেল লঞ্চ করেছে। এবার কোম্পানি শীঘ্রই Oppo A77 মডেল লঞ্চ করতে চলেছে যেখানে 5000 mAh ব্যাটারি সহ 50 MP ক্যামেরা থাকবে। 91Mobiles এই ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে। টিপস্টার মুকুল শর্মা আমাদের এই ফোনের স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে কোম্পানি Redmi Note 11 Pro+, Samsung Galaxy M13 5G এবং Realme 9 5G-এর সাথে টক্কর দেওয়ার জন্য OPPO A77 আনতে চলেছে। অর্থাৎ এই ফোনের বাজেট প্রায় 15 হাজার টাকা হতে চলেছে।
OPPO A777 এর স্পেসিফিকেশন
লিক হওয়া তথ্য অনুযায়ী Oppo A77 স্মার্টফোনে MediaTek Dimensity G35 প্রসেসর থাকবে। অর্থাৎ এটি একটি 4G LTE ফোন হবে। অন্যদিকে, আপনি এই ফোনটিতে একটি 6.56-ইঞ্চি স্ক্রিন দেখতে পাবেন এবং কোম্পানি এই ফোনে একটি IPS LCD ডিসপ্লে প্যানেল দেবে। তবে, লিক হওয়া খবর অনুযায়ী, কোম্পানি এটি শুধুমাত্র 60Hz এর রিফ্রেশরেট সহ লঞ্চ করবে, যা একটি বড় খামতি বলা যেতে পারে। তবে এই কম রেঞ্জের ফোনটিতে আপনি 8 জিবি র্যাম মেমরি দেখতে পাবেন। স্টোরেজের জন্য 64 জিবি ইন্টারনাল মেমরি থাকতে পারে।
এই ফোনটিতে এক্সপেন্ডেবল মেমরি সাপোর্ট থাকবে এবং আপনি 3টি কার্ড স্লট দেখতে পাবেন, যেখানে সিমের জন্য দুটি এবং মাইক্রোএসডি কার্ডের জন্য একটি থাকবে। ক্যামেরার কথা বললে, আপনি এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেখতে পাবেন। প্রাইমারি ক্যামেরাটি 50 MP এবং সেকেন্ডারি ক্যামেরাটি 2 MP এর হতে পারে। ফ্রন্টে, কোম্পানি একটি 8 MP সেলফি ক্যামেরা দিতে পারে।
পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি এটি Android 12 ভিত্তিক ColorOS 12.1-এ লঞ্চ করতে পারে।
Oppo A77 এর লঞ্চের তারিখ এবং দাম
লিক অনুসারে, Oppo A77 স্মার্টফোনটি 15-16 হাজার টাকায় লঞ্চ হতে পারে। আগস্টের প্রথম সপ্তাহে এই ফোনটি লঞ্চ হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









