Home খবর 32MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme V60 এবং Realme V60s, জেনে নিন ডিটেইলস

32MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme V60 এবং Realme V60s, জেনে নিন ডিটেইলস

চীনে এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসাবে Realme V60 এবং Realme V60s ফোন লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, 8GB পর্যন্ত RAM, 32MP রেয়ার ক্যামেরা এবং 10W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে, এই ফোন Android 14 এবং Realme UI 5 আউট অফ দা বক্স পাওয়া যায়। নীচে এই দুটি ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Realme V60 এবং Realme V60s ফোনের দাম

Realme V60 এবং Realme V60s ফোনের স্পেসিফিকেশন

Realme V60 এবং Realme V60s উভয় ফোনে 720×1,604 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ LCD স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 625 নিটস এবং রিফ্রেশ রেট 120Hz। Realme V60 এবং Realme V60s ফোনদুটি MediaTek Dimensity 6300 অক্টাকর প্রসেসর রয়েছে এবং এতে 8GB পর্যন্ত RAM যোগ করা হয়েছে।

Realme জানিয়েছে এই ফোনে RAM বাড়ানোর জন্য 8GB পর্যন্ত RAM expansion ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য দুটি ফোনেই 32 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় ক্যামেরা সেন্সর সম্পর্কে কিছু জানানো হয়নি, এটি ম্যাক্রো বা ডেপ্থ সেন্সর হতে পারে।

এই দুটি ফোনেই সেলফি ওঁ ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। Realme V60 এবং Realme V60s ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে।