Motorola ভারতে Moto E40 নামে তাদের ‘ই’ সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনটি বাজেট ক্যাটাগরিতে লঞ্চ করা হয়েছে। Moto E40 ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। এই নতুন ফোনটিতে 4 জিবি র্যাম, Unisoc 7000 চিপসেট ও 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরার মতো উল্লেখযোগ্য ফিচার আছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক Moto E40 এর ডিজাইন, স্পেসিফিকেশন ও দাম।
Moto E40 এর ডিজাইন
লেটেস্ট Moto E40 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট আছে। ডিসপ্লের মধ্যে ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাটআউট অবস্থিত। ফোনটির ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড মোটোরোলার লোগো দেওয়া হয়েছে।
Moto E40 এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Moto E40 ফোনটি 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এতে 4GB র্যামের সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ আছে এবং এই ফোনটি Unisoc T700 চিপসেটে রান করে। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম রয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য Moto E40 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.79 অ্যাপার্চারযুক্ত 48-মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 2-মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। এই ক্যামেরার মাধ্যমে পোর্ট্রেট মোড, প্যানোরামা, ফেস বিউটি, এইচডিআর, নাইট ভিশন, ম্যাক্রো ভিশন ও প্রো মোডের মতো আকর্ষণীয় মোড ব্যবহার করে ফোটো ক্যাপচার করা যায়। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto E40 তে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
Moto E40 তে কানেক্টিভিটি ফিচার হিসেবে 4জি এলটিই, ওয়াইফাই 802.11 এ/ভি/জি, ব্লুটুথ 5.0, জিপিএস/এ-জিপিএস, এফএম রেডিও ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে ডেডিকেটেড গুগল অ্যাসিসট্যান্ট বাটন ও IP52 সার্টিফাইড করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির বোর্ডে প্রক্সিমিটি সেন্সর, এক্সেলেরোমিটার ও এম্বিয়েন্ট লাইটের মতো উল্লেখযোগ্য সেন্সর আছে। এই ফোনের ডায়মেনশন 165.1 × 75.6 × 9.1 এমএম ও ওজন 198 গ্ৰাম।
Moto E40 এর দাম
ভারতের মার্কেটে Moto E40 ফোনটি 10,000 টাকারও কম দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম রাখা হয়েছে 9,499 টাকা। আগামী 17 অক্টোবর থেকে ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে Carbon Gray ও Pink Clay কালার ভেরিয়েন্টে এক্সক্লুসিভ সেল করা হবে
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
