চীনে লঞ্চ হল Vivo এর নতুন বাজেট স্মার্টফোন Vivo Y33e 5G স্মার্টফোন। Vivo এর আগে মার্চ মাসে চীনের হোম মার্কেটে Vivo Y33s 5G স্মার্টফোন লঞ্চ করেছে। Vivo এর লেটেস্ট স্মার্টফোন Y33e এর অনেক স্পেসিফিকেশন আগে লঞ্চ হওয়া Y33s এর মতই। তাই এটা বললে ভুল হবে না যে Vivo Y33e স্মার্টফোনটি পূর্বে লঞ্চ হওয়া Y33s এর একটি নতুন ভেরিয়েন্ট। এই পোস্টে আপনাদের এই Vivo Y33e 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো।
Vivo Y33e 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার
Vivo Y33e 5G স্মার্টফোনটিতে একটি 6.51-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। সেলফি ক্যামেরার জন্য এর ডিসপ্লে একটি নচ সাপোর্ট করে, এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9, HD+ রেজলিউশন 720 x 1600 পিক্সেল, রিফ্রেশ রেট 60Hz এবং স্ক্রিন টু বডি রেশিও 88.99 শতাংশ। সেলফি তোলার জন্য এই Vivo ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
রেয়ার ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Vivo-এর এই ফোনে একটি 13-MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর সাথে ফোনটিতে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ভিভোর এই ফোনে ফটোগ্রাফির জন্য পোর্ট্রেট মোড, নাইট সিন, টাইম ল্যাপসের মতো অনেক ফিচার দেওয়া হয়েছে। এই Vivo ফোনটি Android 12 OS-এর উপর ভিত্তি করে OriginOS Ocean UI-তে চলে।
এই Vivo ফোনটি MediaTek এর Dimensity 700 চিপসেটে চলে। এই ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। ফোনটিতে 5,000mAh ব্যাটারি আছে যা 10W চার্জিং সাপোর্ট করে। এর সাথে অন্যান্য ফিচারের কথা বললে, এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল সিম কার্ড সাপোর্ট, Wi-Fi 802.11ac, ব্লুটুথ 5.1, GPS, USB-C পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক সাপোর্ট দেওয়া হয়েছে।
Vivo Y33e 5G এর দাম
জুন মাসে চীনে Vivo Y33e 5G স্মার্টফোনের সেল শুরু হবে। এই Vivo স্মার্টফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। Vivo এর এই ফোনটি 1299 yuan (প্রায় 15,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনটি ফ্লোরাইট ব্ল্যাক এবং ম্যাজিক ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে।









