OnePlus Nord 2T ফোনটি ভারতে আজ প্রথম সেলের জন্য আসতে চলেছে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিকে গত সপ্তাহে লঞ্চ করা হয়েছিল। OnePlus Nord 2-এর সাক্সেসরটিকে কোম্পানি MediaTek Dimensity 1300 প্রসেসর এবং 80W SuperVOOC চার্জিঙের সাথে পেশ করেছে। এর সাথে ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে Sony IMX766 প্রাইমারি ক্যামেরা শুটার দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনের ক্যামেরা মডিউলে পরিবর্তন করা হয়েছে, ক্যামেরা মডিউলটি ফ্রেশ লুক প্রদান করে। লেটেস্ট OnePlus Nord 2T স্মার্টফোনের কিছু হাইলাইট ফিচারের কথা বলা হলে এই ফোনে 90Hz AMOLED ডিসপ্লে, 32MP সেলফি ক্যামেরা এবং 4500mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই আর্টিকেলে OnePlus Nord 2T স্মার্টফোনের ইন্ডিয়ান প্রাইস, লঞ্চ অফার, স্পেসিফিকেশন এবং ফিচারের সমন্ধে বিস্তারিত তথ্য জানানো হবে।
OnePlus Nord 2T-এর প্রথম সেল এবং অফার সমূহ
OnePlus Nord 2T স্মার্টফোনের সেল আজ 5 জুলাই বেলা 12:00 টায় অনলাইন শপিং প্ল্যাটফর্ম আমাজনে এবং OnePlus-এর স্টোরে শুরু হতে চলেছে। লঞ্চ অফারের কথা বলা হলে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে ওয়ানপ্লাস ক্রেতাদের 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এর সাথে ডেভিড কার্ডের মাধ্যমে EMI করলেও ডিসকাউন্ট পাওয়া যাবে।
OnePlus জানিয়েছে, যে OnePlus Store App-এর মাধ্যমে এই ফোনটির প্রথম 1000 ক্রেতাদের কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord হ্যান্ডি ফানি গিফ্ট প্যাক দেওয়া হবে।
OnePlus Nord 2T-এর দাম
OnePlus Nord 2T স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ওয়ানপ্লাসের এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 28,999 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টেটিকে 33,999 টাকা দামে পেশ করা হয়েছে।
OnePlus Nord 2T স্পেসিফিকেশন এবং ফিচার
OnePlus Nord 2T স্মার্টফোনে 6.43-ইঞ্চির fluid AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটির রেজ্যুলেশন Full HD+ (2400 × 1080 পিক্সেল), পিক্সেল ডেনসিটি 409ppi, রিফ্রেশরেট 90Hz এবং HDR10+ সার্টিফিকেশন সাপোর্ট করে। এর সাথে ফোনটির ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কোটআউট দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এর সাথে ওয়ানপ্লাসের এই স্মার্টফোনের ডিসপ্লেটিকে Corning Gorilla Glass 5-এর মাধ্যমে প্রোটেক্ট করা হয়েছে।
OnePlus Nord 2T স্মার্টফোনে অক্টা-কোর MediaTek Dimensity 1300 প্রসেসর এবং Mali G77 GPU দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনছ 12GB এর LPDDR4X RAM এবং 256GB-এর UFS3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তি করে OxygenOS 12-এ রান করে।
OnePlus Nord 2T স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP-এর Sony IMX766 সেন্সর, এই সেন্সরটি OIS সাপোর্ট করে। এই ক্যামেরাটির অ্যাপার্চার f/1.8। প্রাইমারি ক্যামেরার সাথে এই ফোনে 8MP-এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP-এর মোনো লেন্স এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে 32MP-এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
OnePlus Nord সিরিজের এই লেটেস্ট স্মার্টফোনটিকে 4500mAh-এর ব্যাটারি এবং 80W SuperVOOC ফাস্ট চার্জিঙের সাথে পেশ করা হয়েছে। এর সাথে ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে Type-C (USB 2.0) পোর্ট দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে স্টিরিও স্পীকার দেওয়া হয়েছে। OnePlus Nord 2T স্মার্টফোনটিকে দুটি কালার, যথা– জেড ফগ এবং গ্রে-শ্যাডো এই দুইটি কালারে পেশ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











