স্মার্টফোন কোম্পানি ভিভো আজ তাদের হোম মার্কেট অর্থাৎ চিনে তাদের ‘এস’ সিরিজের পরিধি আরও বাড়িয়ে নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Vivo S16, Vivo S16 Pro এবং Vivo S16e নামের তিনটি 5G ফোন লঞ্চ করা হয়েছে। এই সিরিজের সবচেয়ে বড় মডেল অর্থাৎ Vivo S16 Pro ফোনটিতে 50MP Selfie Camera, 12GB RAM এবং MediaTek Dimensity 8200 চিপসেট রয়েছে। নিচে এই ফোনটির সমস্ত তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: বিদেশ ভ্রমণকারী VI গ্রাহকদের জন্য সুখবর, কোম্পানি ফ্রিতে দিচ্ছে আনলিমিটেড ডেটা এবং কলিং এর সুবিধা
Vivo S16 Pro এর দাম
চিনে Vivo S16 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 3299 yuan অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 39,000 টাকা। একইভাবে Vivo S16 Pro ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 3599 yuan অর্থাৎ প্রায় 42,500 টাকা দামে 12GB RAM এবং 512GB Storage সহ পেশ করা হয়েছে।
Vivo S16 Pro এর স্পেসিফিকেশন
- 6.78 FHD+ AMOLED ডিসপ্লে
- 12GB RAM + 8GB RAM
- MediaTek Dimensity 8200 প্রসেসর
- 50MP+8MP+2MP Rear Camera
- 50MP Selfie Camera
- 66W 4,600mAh battery
ডিসপ্লে: Vivo S16 Pro তে 20:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেশরেট, 8000000:1 কন্ট্রাস্ট রেশিও, 1.07 বিলিয়ন কালার এবং পি3 কালার গামুটের মতো উল্লেখযোগ্য ফিচার সাপোর্ট করে। Vivo S16 Pro ফোনটি মাত্র 7.36 এমএম পাতলা। আরও পড়ুন: 30 দিন ভ্যালিডিটি সহ Jio-এর এই 4টি অসাধারণ প্ল্যানে পাওয়া যায় 50GB পর্যন্ত ডেটা
প্রসেসর: Vivo S16 Pro 5G ফোনটি Android 13 বেসড অরিজিন ওএস 3 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 3.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসর সহ এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 1200 চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো মালী জি610 জিপিইউ যোগ করা হয়েছে। এই ফোনে memory fusion technology রয়েছে যার সাহায্যে ফোনটির Internal RAM এর সঙ্গে আরও 8GB RAM অতিরিক্ত যোগ করা যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo S16 Pro 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.88 অ্যাপার্চার যুক্ত 50 মেগাপিক্সেলেরSony IMX766V প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলেরআলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপার্চার যুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: সুখবর! ওয়েবসাইটে লিস্টেড হল Jio Phone 5G, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন
ব্যাটারি: Vivo S16 Pro ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট সহ 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 66 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি সিঙ্গেল 4G সিম কার্ড সহ 19 দিনেরও বেশি স্ট্যান্ডবাই দিতে সক্ষম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












