Nokia ফোন নির্মাতা টেক কোম্পানি HMD Global সেপ্টেম্বর মাসে তাদের নিজেদের HMD Fusion স্মার্টফোন টেক মঞ্চ থেকে পেশ করেছিল। এই ফোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে ইউজাররা নিজেই ব্যাক প্যানেল খুলে ফোনের ভেতরের পার্ট বদলাতে পারেন। এবার এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। 25 নভেম্বর HMD Fusion স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
HMD Fusion এর ভারতীয় লঞ্চ ডেট
HMD Global এর পক্ষ থেকে মিডিয়া ইনভিটেশন পাঠানোর মাধ্যমে জানিয়ে দিয়েছে, 25 নভেম্বর কোম্পানি তাদের নতুন HMD Fusion স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানি দিল্লীতে অনুষ্ঠিত একটি ইভেন্টের মঞ্চ থেকে HMD ফোনটি লঞ্চের সঙ্গে-সঙ্গে দাম এবং সেল ডিটেইলস সম্পর্কেও জানাবে। শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে, এর ফলে ফোনটি এই শপিং সাইটের মাধ্যমে সেল করা হবে বলে জানা গেছে।
HMD Fusion এর ডিজাইন
HMD Fusion একটি কাস্টমাইজেবল স্মার্টফোন, এর ব্যাক প্যানেল খুলে আলাদা করা যায়। গ্লোবাল মার্কেটে ফোনটি স্মার্ট আউটফিট সহ পেশ করা হয়েছে, এর মধ্যে রেয়ার স্কিন, রাগেড ফ্রেম এবং লাইটিং ফ্রেম রয়েছে। অর্থাৎ ইউজাররা ফোনটিকে খুলে এইসব অ্যাক্সেসারিস ব্যাবহার করে ফোনের লুক পরিবর্তন করতে পারবে। নিচে দেওয়া ভিডিওতে এইচএমডি ফিউশন ফোনের ডিজাইন দেখানো হল।
HMD Fusion এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: গ্লোবাল মার্কেটে HMD Fusion স্মার্টফোনটিতে 720 x 1612পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 600 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট যোগ করা হয়েছে। অন্যদিকে ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ কাজ করে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে Smart EIS ফিচারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2MP Depth সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HMD Fusion ফোনটিতে 33W ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 65 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
