Home খবর 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে 5G OPPO স্মার্টফোন, 20 হাজার টাকার চেয়েও কম দাম

6,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে 5G OPPO স্মার্টফোন, 20 হাজার টাকার চেয়েও কম দাম

গত জুন মাসে OPPO A3 Pro 5G ফোনটি ভারতে 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 8GB RAM, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 5,100mAh Battery দেওয়া হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির নেক্সট জেনারেশন নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আপগ্রেড ভার্সন OPPO A5 Pro 5G নামে লঞ্চ করা হবে। ইতি মধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

কবে লঞ্চ হতে চলেছে OPPO A5 Pro 5G ফোন?

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত নতুন A5 Pro ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য শেয়ার করা হয়নি, কিন্তু কোম্পানি তাদের নতু বছরের শুরু এই ফোন লঞ্চের সঙ্গে করবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে OPPO A5 Pro 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি এই ওপ্পো ফোনটি প্রথমে চীনের মার্কেটে লঞ্চ করবে এবং পরে ভারতীয় বাজারে পেশ করবে।

কত হতে চলেছে OPPO A5 Pro 5G ফোনের দাম?

আপকামিং OPPO A5 Pro 5G ফোনটি মিড বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে। এই ফোনটির দাম 20 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির ভ্যানিলা মডেলের দাম 20,000 টাকার কম এবং টপ মডেলের দাম 22,000 টাকা রাখা হতে পারে। জানিয়ে রাখি বর্তমানে OPPO A3 Pro 5G ফোনটি ভারতে 8GB+128GB স্টোরেজ অপশন 17,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ অপশন 19,999 টাকা দামে সেল করা হচ্ছে।

কেমন হবে OPPO A5 Pro 5G ফোনের স্পেসিফিকেশন?