গত বছর ভারতীয় মোবাইল কোম্পানি লাভা সস্তা Lava Shark 5G স্মার্টফোনটি মাত্র 7,999 টাকা দামে ভারতে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের বাজারে Lava Shark 2 5G ফোনটি পেশ করা হবে। এই 5জি ফোনটি 15,000 টাকার চেয়েও কম দামে বাজারে সেল করা হবে।
ভারতে Lava Shark 2 5G ফোনটির লঞ্চ কনফার্ম জানানো হয়েছে। কোম্পানি এই ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানিয়েছে এবং আগামী 10 দিনের মধ্যেই ফোনটি বাজারে লঞ্চ করা হবে। এই লাভা ফোনটিতে 6.75 ইঞ্চির এইচডি + ডিসপ্লে এবং 5000এমএএইচ বড় ব্যাটারি দেওয়া হবে। আগামী কয়েক দিনের মধ্যেই Lava Shark 2 5G ফোনটির স্পেসিফিকেশন ঘোষণা করা হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Lava Shark 2 5G ফোনটি 15 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি Lava Shark 2 5G ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ অপশন 11,499 টাকা দামে সেল করা হবে। এই ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4GB+4GB) পারফরমেন্স পাওয়া যায়।
প্রসেসিঙের জন্য Lava Shark 5G ফোনে UNISOC T765 অক্টাকোর প্রসেসর রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি সিপিইউ, এতে 2.3GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex A76 কোর এবং 2.1GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex A55 কোর দেওয়া হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU যোগ করা হয়েছে। এছাড়াও জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP54 রেটিং রয়েছে।
Lava Shark 5G ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ‘ইউ’ শেপের ওয়াটার ড্রপ নচ সহ এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এতে 90Hz রিফ্রেশ রেট ও 260PPI আউটপুট পাওয়া যায়। Lava Shark 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Shark 5G ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে AI ফিচার সহ 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে ডুয়েল মোড 5G ব্যান্ড (5G SA/NSA) রয়েছে। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কানেক্টিভিটির জন্য Wi-Fi 802.11 ac, Bluetooth 5.0 এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।
Lava Shark 2 5G ফোনটির ভারতে লঞ্চ কনফার্ম করার পাশাপাশি কোম্পানির Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট লঞ্চ করা হবে বলে জানিয়েছে। আগে এই ফোনটির 4GB+64GB স্টোরেজ অপশন 7,499 টাকা এবং 4GB+128GB স্টোরেজ অপশন 7,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এই লাভা 5জি ফোনটি UNISOC T765 অক্টাকোর প্রসেসর সহ কাজ করে।
Lava Bold N1 5G ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই লাভা ফোনটিতে 13 মেগাপিক্সেল এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে।
