Home খবর মাত্র 7,999 টাকা দামে শুরু হল Lava Storm Lite 5G স্মার্টফোনের সেল, জেনে নিন ডিটেইলস

মাত্র 7,999 টাকা দামে শুরু হল Lava Storm Lite 5G স্মার্টফোনের সেল, জেনে নিন ডিটেইলস

ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশানাল সম্প্রতি দেশের বাজারে তাদের সস্তা 5G স্মার্টফোন হিসাবে Lava Storm Lite 5G লঞ্চ করেছে। আজ থেকে দেশে এই স্মার্টফোনের সেল শুরু হয়েছে এবং এটি মাত্র 7,999 টাকা দামে সেল করা হচ্ছে। ভারতে প্রথম MediaTek Dimensity 6400 প্রসেসর সহ 5G স্মার্টফোন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Storm Lite 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের ডিটেইলস সম্পর্কে।

Lava Storm Lite 5G এর দাম

ভারতের বাজারে Lava Storm Lite 5G স্মার্টফোনটি 4GB RAM সহ 64GB স্টোরেজ অপশন মাত্র 7,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে 128GB স্টোরেজ অপশন সহ 5G স্মার্টফোনটির দাম 8,499 টাকা রাখা হয়েছে। এই কম দামের স্মার্টফোনটি Astral Blue ও Cosmic Titanium এর মতো কালার অপশনে সেল করা হচ্ছে।

Lava Storm Lite 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Lava Storm Lite স্মার্টফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই দুটি ফোনের স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 260পিপিআই পিক্সেল ডেনসিটি সহ কাজ করে।

প্রসেসর

Lava Storm Lite 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Lava Storm Lite 5G স্মার্টফোনটিতে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক Dimensity 6400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেটে 2GHz Cortex-A55 এবং 2.5GHz Cortex-A76 কোর রয়েছে। একইভাবে Storm Lite স্মার্টফোনে Arm Mali-G57 MC2 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ

Lava Storm Lite 5G স্মার্টফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে RAM এক্সপেন্ডেবল ফিচার রয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM ও 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4GB+4GB) পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Lava Storm Lite 5G স্মার্টফোনে LED ফ্ল্যাশের সঙ্গে 2k@30fps ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 50MP Sony IMX752 প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Lava Storm Play ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে 15W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ল্যাব টেস্টিঙের সময় স্মার্টফোনটি 500 ঘন্টার পাওয়ার ব্যাকআপ পাওয়া গেছে।

Lava Storm Lite 5G ফোনের ফিচার

স্মার্টফোনটি কি কেনা উচিৎ?

LAVA Storm Lite 5G স্মার্টফোনটি 7,999 টাকা দামে একটি ভালো ডিল হবে বলে মনে করা হচ্ছে। স্মার্টফোনটির স্মুথ প্রসেসের জন্য ব্লোট-ফ্রি অ্যান্ড্রয়েড ওএস দেওয়া হয়েছে। এই প্রাইসে 120Hz রিফ্রেশ রেট সহ Lava Storm Lite 5G স্মার্টফোনটি একটি দারুণ অপশন।

স্মার্টফোনটিতে একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা বেশ কিছু দিন পর্যন্ত অন থাকবে। এই স্মার্টফোনটি গেমিঙের জন্য তৈরি করা হয়নি। এই স্মার্টফোনটিতে হেভি গ্রাফিক্সের ক্ষেত্রে অসুবিধা হবে, তবে ডায়মেনসিটি 6400 চিপসেটে অ্যাভারেজ এফপিএস গেম উপভোগ করা যাবে।

স্মার্টফোনটিতে দারুণ লুক সহ বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ফলে ভালোভাবে কন্টেন্ট উপভোগ করা যাবে। যারা 8 হাজার টাকার কম দামে 5জি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 1 বছরের ওয়ারেন্টটি এবং বিনামূল্যে হোম সার্ভিস দেওয়া হচ্ছে।