Home খবর 6000mAh ব্যাটারি, 12GB RAM, 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Oppo Reno 14F 5G, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

6000mAh ব্যাটারি, 12GB RAM, 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Oppo Reno 14F 5G, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

ওপ্পো তাদের রেনো 14 সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন Oppo Reno 14F 5G স্মার্টফোনটি তাইওয়ানে লঞ্চ করেছে। জানিয়ে রাখি আগে চীনে এই সিরিজে Reno 14 এবং Reno 14 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি স্মার্টফোনগুলি ভারতে পেশ করা হবে। এবার নতুন Reno 14F 5G স্মার্টফোনটি 6,000 এমএএইচ ব্যাটারি, 120Hz এমোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Reno 14F 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।

Oppo Reno 14F 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Oppo Reno 14F 5G স্মার্টফোনে 2372×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির বড় ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1400 নিটস ব্রাইটনেস সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

প্রসেসর, স্টোরেজ ও RAM: Reno 14F 5G স্মার্টফোনটিতে কোয়ালকম Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনে 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ ফিচার রয়েছে। ফলে খুব সহজেই মাল্টি টাস্কিং করা যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Reno 14F 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে অটোফোকাস সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 45W ওয়্যাড ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

সফটওয়্যার: Reno 14F স্মার্টফোনটি Android 15 এবং ColorOS 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এতে ওপ্পো AI ফিচার সাপোর্ট করে।

অন্যান্য ফিচার: Reno 14F 5G স্মার্টফোনটিতে 4290mm² VC হিট ডিসিপেনশন সিস্টেম দেওয়া হয়েছে, এর ফলে গেমিঙের সময় এটি ঠাণ্ডা থাকবে। কানেক্টিভিটির জন্য ডুয়েল 5G সিম সাপোর্ট, Wi-Fi 5, Bluetooth 5.1 এবং NFC মতো ফিচার রয়েছে। স্মার্টফোনটিতে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও অনেকটাই স্লিম দেখাচ্ছে। এর থিকনেস মাত্র 7.74mm এবং ওজন মাত্র 180 গ্রাম। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP66, IP68 ও IP69 রেটিং দেওয়া হয়েছে।

Oppo Reno 14F 5G এর দাম এবং সেল