2024 সালের এপ্রিল মাসে আইকু চীনে তাদের শক্তিশালী iQOO Z9 Turbo স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে 16GB RAM এবং Snapdragon 8s Gen 3 প্রসেসরের পাশাপাশি 6,000mAh Battery যোগ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে ফোনটির নতুন Z9 Turbo long battery life version পেশ করা হবে এবং এই ফোনটি আগের মডেলের চেয়েও বেশি শক্তিশালী হতে চলেছে।
আরও পড়ুন: আজ থেকে শুরু iQOO 13 ফোনের সেল, পাওয়া যাবে 3000 টাকা ছাড়, জেনে নিন দাম ও অফার ডিটেইলস
iQOO Z9 Turbo long battery life version
কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 2025 সালের জানুয়ারি iQOO Z9 Turbo long battery life version লঞ্চ করা হবে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 6,400mAh ব্যাটারি দেওয়া হবে। তবুও ফোনটি যথেষ্ট পাতলা হবে। এই ফোনের থিকনেস 7.98mm এবং ওজন 196g হবে বলে জানানো হয়েছে। এই নতুন ফোনটি Flying Blue সহ Black এবং White কালার অপশনে সেল করা হতে পারে।
iQOO Z9 Turbo ফোনের স্পেসিফিকেশন
আগামী জানুয়ারি মাসে আসন্ন iQOO Z9 Turbo long battery life version ফোনের অন্যান্য স্পেসিফিকেশন বাজারে উপস্থিত iQOO Z9 Turbo ফোনটির মতোই হবে বলে জানা গেছে। এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
- 6.78″ 1.5कK AMOLED 144Hz Screen
- Qualcomm Snapdragon 8s Gen 3
- 16GB RAM + 512GB Storage
- 50MP Rear Camera
- 16MP Front Camera
- 6,000mAh Battery
- 80W Fast Charging
ডিসপ্লে: এই ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144 হার্টস রিফ্রেশ রেট, 3840 হার্টস পিডব্লিউএম ডিমিং এবং 4500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: iQOO Z9 Turbo ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং অরিজিন ওএস 4 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: চীনে এই ফোনটি 12GB এবং 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB এবং 512GB স্টোরেজ রয়েছে। এই ফোনটি LPDDR5x RAM + UFS 4.0 storage টেকনোলজিতে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Z9 Turbo ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত ও ওআইএস ফিচার সহ 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
অন্যান্য: iQOO Z9 Turbo ফোনে আইপি64 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর এবং এনএফসির মতো অপশন রয়েছে।
আরও পড়ুন: iQOO 13 স্মার্টফোনের 5টি উল্লেখযোগ্য ফিচার, গেমিং ও ফটোগ্রাফি সেগমেন্টে করবে বাজিমাত
ভারতের বাজারে iQOO Z9 সিরিজ
- iQOO Z9 5G
- iQOO Z9x 5G
- iQOO Z9s 5G
- iQOO Z9s Pro 5G
- iQOO Z9 Lite 5G
ভারতের বাজারে iQOO Z9 সিরিজের মোট পাঁচটি স্মার্টফোন সেল করা হয়। এর মধ্যে iQOO Z9 Lite 5G সবচেয়ে সস্তা এবং iQOO Z9s Pro 5G সবচেয়ে দামী মডেল।










