ওপ্পোর বাজেট রেঞ্জে OPPO A3 5G স্মার্টফোনের দাম আগের চেয়ে অনেকটাই কমানো হয়েছে। ফোনটি ভারতে 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে শপিং সাইট Amazon এ ফোনটি মাত্র 14,999 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়া ব্যাঙ্ক অফার সহ অতিরিক্ত 1,250 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। OPPO A3 5G স্মার্টফোনটি 15 হাজার টাকা বাজেট রেঞ্জের বেস্ট ফোন হিসেবে লিস্টেড হয়েছে।
OPPO A3 5G এর অফার
Oppo A3 5G ফোনটি শপিং সাইট Amazon এর মাধ্যমে কম দামে কেনা যাচ্ছে। 6GB RAM সহ ফোনটি 15,999 টাকা দাম ছিল, বর্তমানে 14,999 টাকা দামে সেল করা হচ্ছে। ফোনটি এই দামে কেনার জন্য কোনো ধরনের স্পেশাল ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না। ইউজারা HDFC Bank কার্ডের ব্যাবহার করলে অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। ব্যাঙ্ক অফার সহ ফোনটিতে মোট 2,250 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট বা ডেভিট কার্ডের মাধ্যমে EMI ট্রানজেকশন করলে অতিরিক্ত 10 শতাংশ পর্যন্ত অর্থাৎ 1,250 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে নন -EMI ট্রানজেকশন করলে 10 শতাংশ পর্যন্ত অর্থাৎ 750 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এই অফার সহ 15,999 টাকা দামের 5জি ফোনটি 13,749 টাকা (₹14,999-₹1,250) দামে কেনা যাবে।
OPPO A3 5G ফোনটি ডিসকাউন্ট সহ কেনার জন্য এবং সম্পূর্ণ অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
OPPO A3 5G এর স্পেসিফিকেশন
- 6.67″ HD+ 120Hz Display
- MediaTek Dimensity 6300
- 6GB RAM + 128GB Storage
- 50MP Dual Rear Camera
- 5MP Selfie Camera
- 45W SUPERVOOC
- 5,100mAh Battery
ডিসপ্লে
Oppo A3 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1,000 হাই নিটস পীক ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর
Oppo A3 5G ফোনটি MediaTek Dimensity 6300 SoC সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 1,072 MHz ক্লক এবং Mali-G57 MC2 GPU সহ পেশ করা হয়েছে।
স্টোরেজ
নতুন ওপ্পো ফোনটি 6GB LPDDR4X RAM দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6GB ভার্চুয়াল RAM সহযোগিতায় 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে 128GB eMMC 5.1 স্টোরেজ রয়েছে।
অপারেটিং সিস্টেম
Oppo A3 5G ফোনটি Android 14 এবং ColorOS 14.0.1 সহ কাজ করে।
ক্যামেরা
এই স্মার্টফোনটিতে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 50MP AF প্রাইমারি সেন্সর এবং একটি 2MP পোট্রেট লেন্স রয়েছে। অন্যদিকে ফ্রন্টে পাঞ্চ-হোল লেআউট সহ 5MP সেন্সর যোগ করা হয়েছে। ব্যাটারি: Oppo A3 5G ফোনটিতে 45W SUPERVOOC চার্জিং সাপোর্টেড 5,100এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য
কানেক্টিভিটির জন্য ফোনটিতে Dual-SIM, 5G, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ-সি এবং 3.5 মিমি জ্যাক এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটির সুরক্ষার জন্য (MIL-STD 810H) মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স এবং বেসহ কিছু লিকুইড রেজিস্ট্যান্স ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস রিকগনিশন সাপোর্ট যোগ করা হয়েছে।










