Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই আপকামিং ফোনটি সম্পর্কে টিজ করে দিয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে আপাতত এই ফোনটির নাম ঘোষণা করা না হলেও, কানাঘুষো চলছে ফোনটি Redmi 15 5G নামে পেশ করা হতে পারে। একটি লিকের মাধ্যমে Redmi 15 5G ফোনটির স্পেসিফিকেশনের পাশাপাশি ফোনটির মার্কেটিং ম্যাটেরিয়ালও প্রকাশ্যে এসেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল
ভারতে লঞ্চ হবে Redmi 15 5G
কোম্পানি জানিয়েছে ভারতে একটি নতুন ফোন লঞ্চ করা হবে, তবে ফোনটির নাম এখনও প্রকাশ করা হয়নি। লিক ডিটেইলস দেখে অনুমান করা হচ্ছে, ফোনটি Redmi 15 5G হতে পারে। এই ফোনে বড় ব্যাটারি থাকবে এবং কোম্পানি এটিকে #mAhAisComing হ্যাসট্যাগ অর্থাৎ ‘মহা’ শব্দের সঙ্গে টিজ করেছে।
Prepare to be overwhelmed by power.
We're done with weak batteries, average power, and empty promises.
This is the start of the #PowerRevolution.#mAhAisComingBe the first to know: https://t.co/6sMmegAPEF pic.twitter.com/rSjSaTiAqe
— Redmi India (@RedmiIndia) July 23, 2025
রেডমি কিছুটা অ্যাগ্রেসিভ হয়েই জানিয়েছে, কোম্পানির আপকামিং ফোনটিতে দুর্বল ব্যাটারি, সাধারণ ব্যাকআপ এবং অন্যান্য কোম্পানির মিথ্যা প্রতিশ্রুতির বদলে এই ফোনটিতে সত্যিকারের পাওয়ার রেভলিউশন দেখা যাবে। ব্র্যান্ডের পক্ষ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনেও এই আপকামিং ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।
আপকামিং ফোনটি সম্পর্কে কোম্পানির বক্তব্য
আপকামিং ফোনটি সম্পর্কে টিজ করার পাশাপাশি কোম্পানি ব্র্যান্ডের করা সার্ভের ফলাফলও শেয়ার করেছে। কাউন্টারপয়েন্টের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রেডমি জানিয়েছে, প্রায় 46% মোবাইল ইউজার দিনে দুইবার তাদের ফোন চার্জ করেন। আরও বলা হয়েছে 90% ইউজারদের ফোনের ব্যাটারি 50 থেকে 30 শতাংশের মধ্যে নেমে গেলে তাঁরা ব্যাকুল হয়ে পড়েন।
উপরোক্ত তথ্য শেয়ার করে রেডমি জানিয়েছে, কোম্পানির আপকামিং ফোনটি এই সমস্ত সমস্যার সমাধান ঘটাবে। কোম্পানি জানিয়েছে তাদের এই ফোনটি মাত্র 1 শতাংশ চার্জেও 7.5 ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম দিতে সক্ষম হবে। তবে এক্ষেত্রে Ultra Battery Saver অন করতে হতে পারে।
থাকবে বড় ব্যাটারি
জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভারতে কোনো রেডমি স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়নি। লিক সঠিক হলে Redmi 15 5G ফোনটি ভারতে সবচেয়ে বড় ব্যাটারি সহ রেডমি স্মার্টফোনের মুকুট জিতে নেবে। এখনও পর্যন্ত ভারতের বাজারে উপস্থিত সবচেয়ে বড় ব্যাটারি সহ রেডমি ফোনটি হল Redmi Note 14 Pro+ 5G এই ফোনে 6,200mAh ব্যাটারি রয়েছে এবং ফোনটির প্রাথমিক দাম 27,999 টাকা।
চীনে Redmi Turbo 4 Pro এবং Redmi K80 Ultra ফোনগুলি বড় ব্যাটারি সহ পেশ করা হয়েছিল গত এপ্রিল মাসে Redmi Turbo 4 Pro ফোনটি 7,550mAh Battery সহ লঞ্চ করা হয়েছে এবং গত জুন মাসে 7,410mAh Battery ব্যাটারি সহ Redmi K80 Ultra ফোনটি পেশ করা হয়েছে। লক্ষণীয় বিষয় হল, এই দুটি ফোনই দামী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তবে ভারতে আসন্ন Redmi 15 5G ফোনটি 25 হাজার টাকা পর্যন্ত মিড বাজেট প্রাইস রেঞ্জে লঞ্চ করা হতে পারে।
Redmi 15 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.9″ FHD+ 144Hz Display
- Qualcomm Snapdragon 6s Gen 3
- 8GB RAM + 256GB Storage
- 8GB Extended RAM
- 50MP Dual Rear Camera
- 8MP Front Camera
ডিসপ্লে
Redmi 15 5G ফোনে বড় ডিসপ্লে দেওয়া হবে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী, এই ফোনে 6.9-ইঞ্চির স্ক্রিন থাকবে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
প্রসেসর
Redmi 15 5G ফোনটি Android 15 বেসড HyperOS অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে। লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য এতে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Redmi 15 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক অনুযায়ী, এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
স্টোরেজ
লিক থেকে জানা গেছে এই ফোনে 8GB RAM দেওয়া হবে। Extended RAM টেকনোলজির দৌলতে 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটির টপ মডেলে 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।
অন্যান্য ফিচার
প্রকাশ্যে আসা লিক অনুযায়ী, এই ফোনে বিভিন্ন AI ফিচার থাকবে। ফোনটিতে Google Gemini সাপোর্ট দেওয়া হবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিঙের পাশাপাশি Wet Touch 2.0 টেকনোলজি যোগ করা হবে। কানেক্টিভিটির জন্য এতে NFC ফিচার থাকবে বলে লিক থেকে জানা গেছে।
