Home খবর লঞ্চ হল Lava Smart 4 Pro 4G স্মার্টফোন, 10,999 টাকার ফোনে পাওয়া যাবে 7,000mAh ব্যাটারি এবং 90Hz ডিসপ্লে

লঞ্চ হল Lava Smart 4 Pro 4G স্মার্টফোন, 10,999 টাকার ফোনে পাওয়া যাবে 7,000mAh ব্যাটারি এবং 90Hz ডিসপ্লে

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/Lava-Smart-4-Pro-4G.avif

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা তাদের নতুন Lava Smart 4 Pro স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। এই ফোনে 7,000mAh battery দেওয়া হয়েছে। এটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন‌। এই ফোনটি মূলত অফলাইন রিটেইল মার্কেটের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বড় ব্যাটারির পাশাপাশি স্মার্টফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড বডি, 13MP Camera এবং 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Smart 4 Pro স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Smart 4 Pro ফোনের দাম

Lava Smart 4 Pro স্মার্টফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্ট 4GB RAM + 64GB Storage অপশনে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনের সেল শুরু হয়ে গেছে। Lava Smart 4 Pro ফোনটি Neelam Blue এবং Konark Gold কালার অপশনে কেনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 1 বছরের এবং এক্সেসরিজে 6 মাসের ওয়ারেন্টি দেওয়া হবে। এই লাভা ফোনের সঙ্গে Free Service @ Home পাওয়া যাবে।

Lava Smart 4 Pro ফোনের স্পেসিফিকেশন

Lava Smart 4 Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে এই ব্যাটারি 950 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডাবাই টাইম বা 748 মিনিট পর্যন্ত YouTube প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 18W চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

লাভা স্মার্টফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন সাইজ বড়, ফলে কন্টেন্ট দেখার ক্ষেত্রে দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। তবে স্ক্রলিঙের দিক থেকে এই স্ক্রিন সাধারণ হবে।

Lava Smart 4 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে ব্লোটফ্রি এবং অ্যাডফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য লাভা স্মার্টফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত UNISOC T610 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে 4GB ভার্চুয়াল RAM এবং 4GB ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Lava Smart 4 Pro স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ লাইট সহ 13MP ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। Lava Smart 4 Pro ফোনটি MIL-STD-810H সার্টিফাইড মিলিটারি গ্ৰেড বডি সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

যেসব ইউজাররা গেম খেলে না এবং শুধুমাত্র ভিডিও দেখা, কল করা বা সোশ্যাল মিডিয়া ব্যাবহারের জন্য স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য Lava Smart 4 Pro 4G স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে। এই ফোনের ব্যাটারি দীর্ঘমেয়াদী ব্যাকআপ দিতে সক্ষম। তবে মনে রাখতে হবে এটি একটি 4G স্মার্টফোন এবং অনলাইন ভিডিও দেখার সময় খুব বেশি গতিতে ইন্টারনেট নাও পাওয়া যেতে পারে।

যারা ফাস্ট পারফরমেন্স এবং 5G সাপোর্টেড স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য অন্য 5G কানেক্টিভিটি সহ কোনগুলি ভালো অপশন হতে পারে। তবে ইউজাররা 12 থেকে 15 হাজার টাকা রেঞ্জে বাজারে উপস্থিত HMD Vibe 2 5G, Redmi A7 Pro 5G, Lava Virat V1 5G এবং POCO C85x 5G স্মার্টফোনগুলি দেখতে পারেন। এই ফোনগুলির দাম 2026 সালের নভেম্বর পর্যন্ত এবং ভবিষ্যতে এই ফোনগুলির দাম পরিবর্তন হতে পারে।