বেশ কয়েক দিন আগেই POCO তাদের ‘M সিরিজের’ নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে জানিয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 8 জানুয়ারি ভারতে POCO M8 5G ফোনটি লঞ্চ করা হবে। যারা নিজেদের ফোনে অ্যাস্থেটিক ডিজাইন এবং অসাধারণ পারফরমেন্স চাইছেন, তাদের জন্য POCO M8 5G ফোনটি ভালো অপশন হতে চলেছে। লঞ্চের আগেই কোম্পানি তাদের POCO M8 5G ফোনের ফটো এবং ডিজাইন শেয়ার করেছে।
8 জানুয়ারি ভারতে POCO M8 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ফোনটি বাজারে পেশ করা হবে। কোম্পানি এই দিন দুপুর 12টা সময়ে POCO M8 5G ফোনের দাম এবং সেল ডেট সম্পর্কে তথ্য ঘোষণা করবে। একইসঙ্গে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে POCO M8 5G ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই শপিং সাইটের মাধ্যমেই ফোনটি সেল করা হবে।
Slim by design. Sharp by attitude.
7.35mm thin.
Built to stand apart.#DesignedToSlay #PocoM85G pic.twitter.com/Rf4ByGbd39— POCO India (@IndiaPOCO) December 29, 2025
কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং POCO M8 5G ফোনটির থিকনেস 7.35mm এবং মাত্র 178 গ্রাম হবে। একইসঙ্গে ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল টোন ফিনিশ রয়েছে। ফোনের রেয়ার প্যানেলের দুই সাইডে প্যাটার্ন রয়েছে এবং মাঝের অংশ একদম মসৃণ। এতে একটি বড় ক্যামেরা মডিউল রয়েছে, এর মধ্যে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট সহ ডেমো সেন্সর দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি এখনও পর্যন্ত অফিসিয়ালি POCO M8 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। তবে বিভিন্ন লিক এবং রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এটি 6 জানুয়ারি ভারতে আসন্ন Redmi Note 15 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। এই ফোনটি কোয়ালকমের Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে Redmi Note 15 5G ফোনটিতে এই প্রসেসর দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4 গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। ভারতের বাজারে POCO M8 5G ফোনটি 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে।
লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8 5G ফোনটিতে 5,520mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারির ট্রেন্ডে এটি কিছুটা ছোট মনে হতে পারে। একইসঙ্গে বাজারে 15 হাজার টাকা দামে 7000mAh ব্যাটারি সহ POCO M8 5G ফোনটি ইউজারদের নিরাশ করতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী আসন্ন পোকো ফোনটি দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
POCO M8 5G ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য POCO M8 5G ফোনটি 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে।
POCO M8 5G ফোনটি 15 হাজার টাকা দামে এবং টপ ভেরিয়েন্ট 18 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। ভারতের বাজারে মিড বাজেট রেঞ্জে Nothing Phone (3a) Lite, realme 15T, Infinix GT 30 এবং Vivo Y400 Pro ফোনগুলি ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয়। আপকামিং POCO M8 5G ফোনটি Redmi Note 15 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।











