সস্তা স্মার্টফোন তৈরির জন্য সুপরিচিত কোম্পানি আইটেল আজ ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন হিসাবে itel A70 লঞ্চ করেছে। এই লো বাজেট ফোনে 8GB Extended RAM, 8MP Selfie Camera এবং 5,000mAh Battery এর মতো সুন্দর ফিচার রয়েছে। itel A70 ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।
itel A70 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 720 × 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে ইউনিসক টি603 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে পাওয়ারভিআর জিই8322 জিপিইউ রয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। গো এডিশনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা যায় যা কম RAM ও কম শক্তিশালী প্রসেসর স্বত্বেও স্মুথ রান করতে সক্ষম। এই অ্যাপগুলি ব্যাটারি এবং ইন্টারনেট কম খরচ করে।
- স্টোরেজ: এই ফোনে মেমরি ফিউশন টেকনোলজি দেওয়া হয়েছে, যার সাহায্যে এতে 8GB virtual RAM ব্যাবহার করা যায়। ফলে ফোনের 4GB physical RAM এর সঙ্গে যোগ করে মোট 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel A70 ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে।
- অন্যান্য: এই ফোনে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে 3.5mm অডিও জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের থিকনেস মাত্র 8.6 এমএম।
itel A70 এর দাম
ভারতে itel A70 ফোনটি 4GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে এবং তিনটি স্টোরেজ অপশনে সেল করা হবে। ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 6,299 টাকা। একইভাবে 4GB + 128GB মডেল 6,799 টাকা এবং 4GB + 256GB মডেল 6,799 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 5 জানুয়ারি থেকে itel A70 ফোনটি আমাজনে Field Green, Azure Blue, Brilliant Gold এবং Starlish Black কালারে সেল করা হবে।










