Home খবর বাজারে আসবে 8,200mAh Battery সহ ফোন! এই কোম্পানি তৈরি করছে দুর্দান্ত ব্যাটারি টেকনোলজি

বাজারে আসবে 8,200mAh Battery সহ ফোন! এই কোম্পানি তৈরি করছে দুর্দান্ত ব্যাটারি টেকনোলজি

Honor একটি 8,200mAh বড় ব্যাটারি সহ ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং ফোনটি ব্যাটারি ক্যাপাসিটি এবং এর ভোল্টেজ পাওয়ার ও অন্যান্য তথ্য সহ লিস্টেড হয়েছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে নিচে বড় ব্যাটারি সহ Honor ফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল:

8,200mAh battery সহ ফোন

প্রথম 3সি সার্টিফিকেশন ওয়েবসাইটে HB5668A0EIW মডেল নাম্বার সহ ব্যাটারি লিস্টেড হয়েছিল। এখানে ব্যাটারি ক্যাপাসিটি 8,100এমএএইচ হবে বলে জানানো হয়েছিল। Honor এই ব্যাটারির ম্যানুফ্যাকচার হবে। সার্টিফিকেশন ওয়েবসাইট অনুযায়ী এটি Li-ion polymer battery হতে চলেছে। এই ব্যাটারির রেটেড এনার্জি 30.54Wh, নমিনাল ভোল্টেজ 3.77V এবং ম্যাক্সিমাম চার্জিং ভোল্টেজ 4.53V হবে বলে জানানো হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, তবে ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী এটি কোম্পানির নেক্সট Honor Power ফোন হতে চলেছে।

Honor Power এর ব্যাটারি

এপ্রিল মাসে চীনে Honor Power 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 8,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 25 ঘন্টা পর্যন্ত ভিডিও দেখা যায়।

Honor Power এর দাম ও স্পেসিফিকেশন (চীন)

দাম

চীনে Honor Power 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1999 ইউয়ান অর্থাৎ 23,299 টাকার কাছাকাছি। অন্যদিকে 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 2199 ইউয়ান এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 2499 ইউয়ান সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 25,659 টাকা এবং 29,159 টাকার কাছাকাছি হবে।

ডিসপ্লে

Honor Power 5G ফোনটিতে 2700 × 1224 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে ডুয়েল পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট, 4000 নিটস ব্রাইটনেস এবং 3840Hz পিডাব্লুএম ডিমিং সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য Honor Power 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং MagicOS 9.0 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.63GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 720 GPU রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Honor Power 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচার সহ এফ/1.95 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

অন্যান্য ফিচার

Honor Power 5G ফোনটিতে Wi-Fi 7 এবং Bluetooth 5.3 সহ NFC অপশন থাকবে। এই ফোনটিতে স্টিরিও স্পিকার সহ জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি রেটিং দেওয়া হয়েছে।