Home খবর 89 শতাংশ ক্রেতা স্মার্টফোনের দুর্দান্ত ক‍্যামেরা পছন্দ করেন, দেখুন রিপোর্ট

89 শতাংশ ক্রেতা স্মার্টফোনের দুর্দান্ত ক‍্যামেরা পছন্দ করেন, দেখুন রিপোর্ট

স্মার্টফোন কেনার সময় প্রতিটি ক্রেতা তার বাজেটের কথা মাথায় রাখেন। আজকাল সব স্মার্টফোন কোম্পানি সস্তা ও দামি উভয় সেগমেন্টে ফোন লঞ্চ করছে, যার ফলে একজন ক্রেতা কোনো ঝামেলা ছাড়া খুব সহজেই ফোন কিনতে পারবেন। একটি রিপোর্ট থেকে জানা গেছে 89 শতাংশ স্মার্টফোন ক্রেতার ফোন কেনার আগে প্রাথমিক পছন্দ হল ফোনের ক‍্যামেরা। এরপর 87 শতাংশ ক্রেতা ব‍্যাটারী লাইফ, 79 শতাংশ ক্রেতা র‍্যাম ও 72 শতাংশ ক্রেতা ইন্টারনাল মেমরিকে গুরুত্ব দেন। সাইবার মিডিয়া রিসার্চ (সিএম‌আর) এর একটি রিপোর্ট থেকে একথা জানা গেছে।

অত্যন্ত সস্তা হল শাওমি মি এল‌ইডি টিভি 4সি প্রো 32 ইঞ্চি, মাত্র 12,999 টাকায় পাওয়া যাচ্ছে স্মার্ট টিভি

সিএম‌আরের মোবাইল ইন্ডাস্ট্রি কনজিউমার ইনসাইট (এম‌আইসিআই) সার্ভেতে বলা হয়েছে, “নতুন স্মার্টফোন কেনার সময় ক্রেতারা বিভিন্ন ব্র‍্যান্ডের মধ্যে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন”। রিপোর্ট থেকে জানা গেছে আজকের দিনে কোনো ইউজার একটি মাত্র ব্র‍্যান্ডের সঙ্গে টিকে থাকতে চান না। সার্ভে থেকে জানা গেছে গ্ৰাহকরা ওভার‌অল প্রোডাক্ট কোয়ালিটি (92 শতাংশ), প্রোডাক্ট পারফরম্যান্স (90 শতাংশ), প্রোডাক্ট এস্থেটিক্স (82 শতাংশ) এবং বিশ্বাসযোগ্য আফটার সেল সার্ভিস ও ফাস্ট টার্ন অ্যারাউন্ড টাইমের ওপর গুরুত্ব দেন।

সিএম‌আরের হেড ইউজার রিসার্চ প্র‍্যাকটিস সত্য মহান্তে বলেছেন, “সিএম‌আর এসমআইসিআই ফলাফল থেকে ক্রেতাদের স্মার্টফোনের সবচেয়ে প্রিয় ফিচার সম্পর্কে জানা গেছে গেছে।” উদাহরণ হিসেবে বলা যেতে পারে স‍্যামসাঙের আফটার সেল সার্ভিস ক্রেতাদের কাছে অন‍্যান‍্য কোম্পানির তুলনায় বেশি পছন্দের। এর সঙ্গে 89 শতাংশ ক্রেতাদের এবিষয়ে ওপ্পো, শাওমি ও রিয়েলমির ওপর ভরসা আছে।

জিওকে টক্কর দিতে বিএস‌এন‌এল পেশ করল 599 টাকার প্ল‍্যান, জেনে নিন নতুন অফারের সব বেনিফিট

এবছরের শুরুতে আইডিসির তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়, যেখানে বলা হয় 2018 সালে ভারতীয় স্মার্টফোন মার্কেটে 142.3 মিলিয়ন মোবাইল ইউনিটের শিপমেন্ট করা হয়েছে। এই শিপমেন্ট 2017 সালের তুলনায় 14.5 শতাংশ বেশি। গত বছর সবচেয়ে বেশি স্মার্টফোনের সেল বছরের তৃতীয় কোয়ার্টারে হয়েছে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে গ্ৰাহকরা সবচেয়ে বেশি ফোন কিনেছেন। জেনে অবাক হতে হয় বছরের শেষ তিনমাসে যথেষ্ট সেল হ‌ওয়া সত্ত্বেও তৃতীয় তিনমাসের তুলনায় শিপমেন্ট 15.1 শতাংশ কম হয়েছে।

টপ কোম্পানি
গত বছর ভারতে সবচেয়ে বেশি শাওমির স্মার্টফোন বিক্রি করা হয়েছে। 2018 সালে অন‍্যান‍্য সব কোম্পানির থেকে এগিয়ে শাওমি ভারতীয় স্মার্টফোন বাজারের 28.9 শতাংশ দখল করে রাখে। এই লিস্টে স‍্যামসাং 22.4 শতাংশের দখল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এক‌ই ভাবে 10 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে ভিভো তৃতীয় ও 7.2 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে ওপ্পো চতুর্থ স্থানে এসেছে। গত বছর শাওমির 41.1 মিলিয়নের‌ও বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন