Home খবর 13 হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ OPPO 5G স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস

13 হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ OPPO 5G স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস

সম্প্রতি ভারতের বাজারে OPPO Reno14 এবং OPPO Reno14 Pro 5G ফোনদুটি লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটি 37,999 টাকা এবং 49,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি লঞ্চের পরেই কোম্পানির পক্ষ থেকে তাদের 8GB RAM সহ OPPO Reno 12 5G ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওপ্পো ফোনটি লঞ্চ প্রাইসের তুলনায় 256GB স্টোরেজ অপশন 13,000 টাকা কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 12 5G ফোনের অফার ডিটেইল সম্পর্কে।

OPPO Reno 12 5G এর দাম

OPPO Reno12 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

OPPO Reno12 5G ফোনে 6.7 ইঞ্চির কোয়াড কার্ভ ইনফিনিট ভিউ স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 20:9 আসপেক্ট রেশিও, 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন, 1200 নিটস পীক ব্রাইটনেস এবং HDR100+ রয়েছে। এর সঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7i ব্যাবহার করা হয়েছে।

প্রসেসর

এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে তিন বছর OS আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে 4nm প্রসেসে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Arm Mail-G615 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ

এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB virtual RAM যোগ করা হয়েছে, যার ফলে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি, ভিডিও কল এবং রীল তৈরির জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ মাত্র কিছুক্ষণের মধ্যেই এই ফোনটি ফুল চার্জ হয়ে যায়। জানিয়ে রাখি আমাদের টেস্টে 12 ঘন্টা 18 মিনিটের PC mark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। আমাদের টেস্টে ফোনটি মাত্র 40 মিনিটে 20% থেকে 100% ফুল চার্জ হয়ে গেছে।