8GB RAM এবং 7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হতে চলেছে Nova 2 Power 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

ভারতের বাজারে দ্রুত বেড়ে চলা টেক ব্র্যান্ড AI+ শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি কিছু দিন আগেই টিজ করে জানিয়েছিল ভারতে খুব তাড়াতাড়ি বড় ব্যাটারি সহ সস্তা স্মার্টফোন Nova 2 Power 5G স্মার্টফোন পেশ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির স্পেসিফিকেশন জানিয়ে দেওয়া হয়েছে। নিচে আপকামিং AI+ Nova 2 Power 5G ফোনের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

Ai+ Nova 2 Power 5G ফোনের স্পেসিফিকেশন

Ai+ Nova 2 Power 5G ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7000mAh Battery দেওয়া হবে। এর আগে অন্য কোনো Ai+ ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয়নি। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।

ভারতে Ai+ Nova 2 Power 5G ফোনটি MediaTek Dimensity 7100 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে।

ভারতের বাজারে ফোনটি 6GB RAM + 128GB storage এবং 8GB RAM + 128GB storage ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই দুটি ভেরিয়েন্টে মেম্রি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটিতে এক্সপেনশন ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে ফিজিক্যাল RAM সহ ভার্চুয়াল RAM এর ব্যাবহারে এক্সট্রা RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

Nova 2 Power 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ অরা লাইট দেওয়া হবে। ফোনটিতে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং সেকেন্ডারি ডেপ্থ সেন্সর থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে জানানো হয়নি, তবে এতে 8 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হতে পারে।

কোম্পানির Nova 2 Power 5G ফোনটি Dual Fusion কালার ডিজাইন সহ লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের বাজারে ফোনটি মোট পাঁচ কালার অপশনে সেল করা হবে। এতে Blue Fusion, Blue Gold Fusion, Deep Purple, Midnight Black এবং Ocean Green কালার অপশন থাকবে। ইতিমধ্যেই শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে এবং এই সাইটের মাধ্যমে ফোনটি সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here