ভারতীয় বাজারের নতুন টেক কোম্পানি Ai+ কিছু দিন আগেই দেশের মার্কেটে 20 হাজার টাকার চেয়েও কম দামের 5G স্মার্টফোন Nova 2 Power 5G লঞ্চ করেছে। 16,999 টাকা প্রাথমিক দামের এই ফোনে 7000mAh ব্যাটারি, 48MP ক্যামেরা, 8GB RAM এবং MediaTek Dimensity 7100 প্রসেসর যোগ করা হয়েছে। আজ থেকে ভারতে ছাড় সহ এই ফোনের সেল শুরু হয়ে গেছে। এই পোস্টে Ai+ Nova 2 Power 5G ফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Ai+ Nova 2 Power 5G ফোনের দাম এবং অফার
ভারতের বাজারে Ai+ Nova 2 Power 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 6GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 16,999 টাকা। এই ফোনটির 8GB RAM ভেরিয়েন্টেও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলটি 17,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই সস্তা ফোনটি Blue Fusion, Blue Gold Fusion, Deep Purple, Midnight Black এবং Ocean Green কালার অপশনে সেল করা হবে।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 1000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে Nova 2 Power 5G ফোনটি 15,999 টাকা স্টার্টিং এফেক্টিভ প্রাইসের বিনিময়ে কেনা যাবে। Yes Bank, BOB, HDFC, SBI, Axis, ICICI, AU এবং Kotak Mahindra ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইউজাররা এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হচ্ছে।
Ai+ Nova 2 Power 5G ফোনের স্পেসিফিকেশন
Ai+ Nova 2 Power 5G ফোনটিতে 720 x 1570 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই IPS প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। জল ও ধুলো থেকে এই সস্তা 5G ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP65 রেটিং রয়েছে।
Nova 2 Power ফোনটি বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের নতুন স্মার্টফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জ করলে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Nova 2 Power ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড NxtQ OS সহ রান করে। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। ফোনটিতে RAM Expansion ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর ব্যাবহারে অতিরিক্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
Ai+ Nova 2 Power 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 48MP প্রাইমারি Sony IMX582 সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।












