কমে গেল 8GB RAM সহ Vivo 5G স্মার্টফোনের দাম! জেনে নিন অফার ডিটেইলস

এপ্রিল মাসে ভিভো তাদের 50MP Selfie ক্যামেরা সহ Vivo V50e 5G স্মার্টফোনটি 28,999 টাকা দামে ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি লঞ্চের পর, এবার কোম্পানি তাদের আগের Vivo V40e 5G মডেলের দাম কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাট হওয়ার পর ফোনের 8GB RAM মডেলটি 25 হাজার টাকার চেয়েও কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V40e 5G ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।

Vivo V40e 5G এর দাম

  • 8GB RAM + 128GB Storage – 24,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 26,999 টাকা

Vivo V40e 5G ফোনের 8GB RAM সহ ভেরিয়েন্ট দুটি স্টোরেজ অপশনে পাওয়া যায়। 2024 সালের সেপ্টেম্বর মাসে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 28,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে কোম্পানির পক্ষ থেকে পরে ফোনের দুটি ভেরিয়েন্টের দাম কমিয়ে 26,999 টাকা এবং 28,999 টাকা করা হয়েছিল।

আবারও ভিভো তাদের 5জি ফোনের দাম 2,000 টাকা কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাটের পর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 24,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 26,999 টাকা দামে সেল করা হচ্ছে। আজ থেকে Vivo V40e 5G ফোনটি নতুন দামে সেল করা হচ্ছে। এই ফোনটি অনলাইন শপিং সাইট এবং কোম্পানির ওয়েবসাইট সহ অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে কেনা যাচ্ছে।

Vivo V40e এর স্পেসিফিকেশন

  • 6.77″ 3D Curved Display
  • Mediatek Dimensity 7300
  • 8GB RAM + 256GB Storage
  • 50MP Selfie Camera
  • 50MP Dual Rear Camera
  • 80W Fast Charging
  • 5,500mAh Battery

ডিসপ্লে: Vivo V40e স্মার্টফোনটি 6.77 ইঞ্চির ফুলএইচডি+ বড়ো 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন ট্রু কালার, 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন, 93.3 শতাংশ স্ক্রিন ট্রু বডি রেশিও, 8,000,000:1 কন্ট্রাস্ট রেশিও, P3 কালার গামুট, এইচডিআর 10 প্লাস ও 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।

প্রসেসর: V40e স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফান টাচ ওএস 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo V40e স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 670195 আনটুটু স্কোর পেয়েছে।

স্টোরেজ: Vivo V40e স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM +128GB স্টোরেজ এবং 8GB RAM +256GB স্টোরেজ রয়েছে। একইসঙ্গে 8GB এক্সন্টেটেড RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত স্টোরেজ পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আই AF গ্রুপ সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। Vivo V40e স্মার্টফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/2.0 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল সোনি আইএমএক্স882 সেন্সর এবং এফ/2.2 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 15 ঘন্টা 51 মিনিট পিসিমার্ক ব্যাটারি স্কোর পেয়েছে। এই ব্যাটারি 20% থেকে 100% চার্জ হতে 42 মিনিট সময় নিয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here