টেক কোম্পানি রিয়েলমি তাদের নাম্বার সিরিজ ’10’ এর প্রিশি আরও বিস্তার করে নতুন স্মার্টফোন Realme 10s লঞ্চ করেছে। 50 Megapixel Rear Camera, 8GB RAM + 256GB storage, MediaTek Dimensity 810 চিপসেট এবং 33W fast charging 5,000mAh battery সহ এই ফোনটি আপাতত চিনের বাজারে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট Realme 10s ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 22 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে Vivo S16 সিরিজ, লঞ্চ হবে এই ফোনগুলি
কোম্পানির পক্ষ থেকে Realme 10s ফোনটি প্রথমে চিনে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানি এর আগে তাদের Realme 10 series এর অধীনে Realme 10 4G, Realme 10 5G, Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G নামের চারটি স্মার্টফোন পেশ করেছিল। এবার Realme 10s ফোনটি এই নাম্বার সিরিজের পঞ্চম স্মার্টফোন হিসাবে বাজারে এল।
Realme 10s এর দাম
মার্কেটে Realme 10s ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM এবং 256GB মেমরি রয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1099 ইউয়ান এবং 1299 ইউয়ান জার ভারতীয় মুল্য যথাক্রমে 13,000 টাকা এবং 15,400 টাকা। এই ফোনটি বাজারে Streamer Blue এবং Crystal Black কালারে সেল করা হবে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung এর দুটি লো বাজেট স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
Realme 10s এর স্পেসিফিকেশন
কোম্পানি লেটেস্ট Realme 10s ফোনটিতে 20.5:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির FHD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনের স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 400 নিটস ব্রাইটনেস এবং 401 পিপিআই সাপোর্ট করে।
Realme 10s ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম বেসড Realme UI 3.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 810 চিপসেট দেওয়া হয়েছে। চিনে এই ফোনটি 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে LPDDR4X RAM এবং UFS2.2 Storage টেকনোলজি যোগ করা হয়েছে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে রিলিজ হতে চলেছে এই সিনেমাগুলি, জেনে নিন রিলিজ ডেট
ফটোগ্রাফির জন্য Realme 10s ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চার যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চার যুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Realme 10s ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে চলেছে লো বাজেটের এই Motorola মোবাইলটি, জেনে নিন স্পেসিফিকেশন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
