Home খবর অফারে পাওয়া যাচ্ছে 8GB RAM সহ Samsung 5G স্মার্টফোনে! কেনা যাবে মাত্র 13,499 টাকার বিনিময়ে

অফারে পাওয়া যাচ্ছে 8GB RAM সহ Samsung 5G স্মার্টফোনে! কেনা যাবে মাত্র 13,499 টাকার বিনিময়ে

ফেব্রুয়ারি মাসে স্যামসাঙ তাদের কম দামে Samsung Galaxy M16 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM সহ পেশ করা হয়েছিল। এই ফোনের টপ ভেরিয়েন্ট 15,499 টাকা দাম রাখা হয়েছিল। বর্তমানে ফোনের 8GB RAM ভেরিয়েন্টে 2,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোনো ধরনের ব্যাঙ্ক কার্ড ছাড়াই Samsung Galaxy M16 5G ফোনের সমস্ত ভেরিয়েন্ট কম দামে সেল করা হচ্ছে।

স্যামসাঙ 5G ফোনের অফার

Samsung Galaxy M16 5G লঞ্চ প্রাইস সেলিং প্রাইস বেনিফিট
4GB RAM + 128GB Storage ₹12,499 ₹10,749 ₹1,750
6GB RAM + 128GB Storage ₹13,999 ₹11,999 ₹2,000
8GB RAM + 128GB Storage ₹15,499 ₹13,499 ₹2,000

 

 

Samsung Galaxy M16 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Samsung Galaxy M16 5G ফোনটিতে 6.74 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই সুপার এমোলেড পাঞ্চ হোল স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে চোখের সুরক্ষার জন্য এই ফোনে Vision Booster ও Eye Care Shield মতো ফিচার যোগ করা হয়েছে।

প্রসেসর

Samsung Galaxy M16 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপগ্রেড সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন দিয়ে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy M16 5G ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M16 5G ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung 5G ফোনটি কি কেনা উচিৎ?

Samsung Galaxy M16 5G ফোনটি Extended RAM টেকনোলজি সহ পেশ করা হয়েছিল। সমস্ত মডেলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় ডবল স্টোরেজ পারফরমেন্স পাওয়া যায়। ফোনটিতে 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM, 6GB তে 6GB এবং 8GB RAM এর 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB+8GB) উপভোগ করা যায়।

কোম্পানির পক্ষ থেকে ফোনটি 11 5G Bands সহ লঞ্চ করা হয়েছে। এই ব্যান্ডগুলি Reliance Jio, Airtel এবং Vi এর মতো কোম্পানিগুলির নাম্বারে দ্রুত 5G ইন্টারনেট ব্যাবহার করা যাবে। Galaxy M16 5G ফোনে ডেটা ট্রান্সফারের জন্য ‘Quick Share’ ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ‘Knox Vault’ এবং ‘Voice Focus’এর মতো ফিচার রয়েছে।

ফোনে উপস্থিত sAMOLED স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেটের জন্য দুর্দান্ত ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। প্রসেসিঙের ক্ষেত্রেও Samsung ফোনটিতে দারুণ পারফরমেন্স পাওয়া যায়। ফোনটির 50 মেগাপিক্সেল ক্যামেরা বিভিন্ন ফিল্টারের সাহায্যে দারুণ ফটোগ্রাফি করতে সক্ষম। অর্থাৎ 2,000 টাকার ডিসকাউন্ট সহ এই 5G ফোনটি একটি ভ্যালু ফর মানী হবে।

Samsung 5G ফোনের বিকল্প

স্মার্টফোন লঞ্চ প্রাইস
iQOO Z10x 13,499 টাকা
Vivo T4x 13,999 টাকা
realme P3x 13,999 টাকা