Home খবর লঞ্চ হল OPPO এর নতুন লো বাজেট 5G স্মার্টফোন OPPO A56s 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন 

লঞ্চ হল OPPO এর নতুন লো বাজেট 5G স্মার্টফোন OPPO A56s 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন 

Oppo তাদের হোম মার্কেট চীনে একটি নতুন 5G ফোন OPPO A56s লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 90Hz রিফ্রেশরেট, 8GB RAM, MediaTek Dimensity 810 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশনগুলি সাপোর্ট করে। এই পোস্টে আপনাদের Oppo A56S 5G ফোনের সমস্ত ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানাবো হল। আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ‘Pathaan’-এর ট্রেলার! আবার বড় পর্দায় ধামাকাদার এন্ট্রি নিচ্ছেন কিং খান

OPPO A56s 5G স্মার্টফোনের দাম

Oppo A56S 5G ফোনটি চীনে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে, যার দাম 1099 ইউয়ান অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 13,000 টাকা। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 1299 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যার দাম প্রায় 15,700 টাকার কাছাকাছি। Oppo A56S 5G ফোনটি চীনে নীল এবং কালো রঙের কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

OPPO A56s 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Oppo A56S 5G ফোনটি 1612×720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.56-ইঞ্চি HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে তৈরি যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লে 600নিটস ব্রাইটনেস,16.7M কালার এবং 296PPI-এর মতো ফিচার সাপোর্ট করে। এই ফোনের ডাইমেনশন হল 163.8×75.1×7.99 mm এবং ওজন 186 গ্রাম। আরও পড়ুন: 90KM রেঞ্জসহ লঞ্চ হল Firefox Electric Cycle, মাত্র কয়েক ঘন্টায় হয়ে যাবে ফুল চার্জ

OPPO A56s 5G ফোনটি অ্যান্ড্রয়েড 12 ColorOS 13 সাপোর্ট করে। এই Oppo মোবাইলে 2.4 GHz ক্লক স্পিড সহ Octacore MediaTek Dimensity 810 প্রসেসর দেওয়া হয়েছে, যা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G57 GPU সাপোর্ট রয়েছে।Oppo A56s 5G ফোনে LPDDR4X RAM এবং UFS2.2 স্টোরেজ টেকনোলজি রয়েছে।

ফটোগ্রাফির জন্য Oppo A56S 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। মোবাইলের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা একটি 2-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Oppo মোবাইলটিতে F/2.0 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল ভারতের সবথেকে শক্তিশালী প্রসেসর সহ স্মার্টফোন! জেনে নিন স্পেসিফিকেশন 

OPPO A56s 5G ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। এই ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচার ও 3.5 mm জ্যাক সহ সিকিউরিটির জন্য সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই Oppo মোবাইলটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন