শুরু হল OnePlus Nord 6 ফোনের সেল, 9000mAh ব্যাটারি সহ এই 5G ফোনে পাওয়া যাবে আকর্ষণীয় ডিসকাউন্ট

বড় ব্যাটারি, শক্তিশালী পারফরমেন্স, মজবুত বডি ও সুন্দর ডিসপ্লে সহ স্মার্টফোন প্রেমীদের জন্য ভারতীয় বাজারে একটি নতুন অপশন এসে গেছে। আজ থেকে দেশের মার্কেটে নতুন OnePlus Nord 6 ফোনটি সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে অসাধারণ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এর ফলে এই মিড রেঞ্জ ফোনটি আরও কম দামে কেনা যাবে। 9000mAh ব্যাটারি, Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 12GB RAM সহ এই 5G ফোনে 165Hz রিফ্রেশ রেটে গেম খেলা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার, দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

ভারতে OnePlus Nord 6 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 38,999 টাকা। এক‌ইভাবে 12GB RAM ও 256GB মেমরি সহ ফোনটির টপ মডেল 41,999 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটি কেনার সময় Axis বা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে এই ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে 35,999 টাকা।

OnePlus Nord 6লঞ্চ প্রাইসডিসকাউন্টএফেক্টিভ প্রাইস
8GB RAM + 256GB Storage38,999 টাকা3,000 টাকা35,999 টাকা
12GB RAM + 256GB Storage41,999 টাকা3,000 টাকা38,999 টাকা

 

ডিসকাউন্ট সহ এই ফোনটির 12GB RAM + 256GB Storage মডেল 38,999 টাকা দামে কেনা যাবে। অর্থাৎ ফোনটির 8GB RAM ভেরিয়েন্টের দামে 12GB RAM মডেল পাওয়া যাবে। আজ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, শপিং সাইট আমাজন এবং রিটেইল স্টোরের মাধ্যমে OnePlus Nord 6 5G ফোনটি Fresh Mint, Quick Silver এবং Pitch Black কালার অপশনে সেল করা হবে।

OnePlus Nord 6 5G ফোনটি Android 16 বেসড OxygenOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.02GHz থেকে 3.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 23,66,913 AnTuTu Score পেয়েছে। এছাড়াও গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 33147mm² হীট ডিসিপেশন এরিয়া দেওয়া হয়েছে।

OnePlus Nord 6 ফোনটি কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 9,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 20 ঘন্টা, 46 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সাধারণ ব্যাবহারে এই ফোনটি 2.5 দিন পর্যন্ত কাজ করতে পারবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 27W Reverse এবং Bypass Charging সাপোর্ট করে। জানিয়ে রাখি মাত্র 5 মিনিট চির্জ করে এই ফোনে 1 ঘন্টা পর্যন্ত BGMI খেলা যাবে।

OnePlus Nord 6 ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটির ডিসপ্লে 3840Hz PWM ডিমিং এবং 3600nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই স্ক্রিনে Aqua Touch 2.0 ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও অনায়াসে এই ফোনটি ব্যাবহার করা যাবে। এছাড়াও এতে গোরিলা গ্লাস Victus+ প্রোটেকশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 6 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT600 সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

মজবুতির জন্য OnePlus Nord 6 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড বডি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 1.5 মিটার পর্যন্ত গভীর জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না। এই ফোনটিকে জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখার জন্য IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে G2 Wi-Fi Chip দেওয়া হয়েছে, ফলে কম রেঞ্জ সহ এলাকাতেও ভালো ইন্টারনেট স্পীড পাওয়া যাবে। মোবাইল গেমিঙের জন্য এতে ডেডিকেটেড টাচ রিফ্লেক্স চিপ যোগ করা হয়েছে, যা 3200Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট দিতে সক্ষম।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here