টেলিকম সেক্টরে নিজের রাজত্ব বজায় রাখার জন্য রিলায়েন্স কয়েক দিন আগে জিও ফাইবার ইউজারদের জন্য নতুন ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছিল। এই প্ল্যানে ইউজারদের এক মাসের ফ্রি সার্ভিসও অফার করা হচ্ছে। এবার মোবাইল প্ল্যানের মতোই ব্রডব্যান্ড সেক্টরেও ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতী এয়ারটেল জিওকে চ্যালেঞ্জ করে নতুন ‘আনলিমিটেড’ ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছে। এই নতুন প্ল্যানে এয়ারটেল বেশি স্পীড ও আনলিমিটেড ডেটা দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এয়ারটেল তাদের পেশ করা নতুন প্ল্যানগুলিতে কি কি অফার করছে।
আরও পড়ুন: ভারতে ফিরতে পারে PUBG Mobile, জেনে নিন কিভাবে
ফ্রি বেনিফিট
Airtel Xstream Fiber এর নতুন প্ল্যান লঞ্চ হওয়ার পর এর প্রাথমিক দাম রাখা হয়েছে 499 টাকা। কোম্পানি এক সঙ্গে নতুন পাঁচটি প্ল্যান পেশ করেছে। এই নতুন প্ল্যানে 1GBps পর্যন্ত স্পীড অফার করা হচ্ছে। এটুকুই নয়, এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ডেটা, এয়ারটেল এক্সট্রীম অ্যান্ড্রয়েড 4K টিভি বক্স এবং বেশ কিছু পেইড ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
সবার জন্য প্ল্যান
এয়ারটেল এক্সট্রীম বান্ডিল 7 সেপ্টেম্বর থেকে ইউজারদের জন্য পেশ করা হয়েছে। এই প্ল্যানগুলি এয়ারটেলের পুরোনো গ্ৰাহকদের সঙ্গে সঙ্গে নতুন গ্ৰাহকরাও উপভোগ করতে পারবেন। কোম্পানির এই নতুন ব্রডব্যান্ড প্ল্যানগুলি 499 টাকা, 799 টাকা, 999 টাকা, 1,499 টাকা এবং 3,999 টাকা দামে পেশ করা হয়েছে। এবার জানা যাক কোন প্ল্যানের কি বেনিফিট।
আরও পড়ুন: খুব সহজেই লুকানো যায় WhataApp এর সিক্রেট চ্যাট, জেনে নিন পদ্ধতি
499 টাকা ও 799 টাকার প্ল্যান
এই দুটি প্ল্যানে আনলিমিটেড ডেটা, আনলিমিটেড কল এবং এয়ারটেল এক্সট্রীম 4কে টিভি বক্স পাওয়া যাবে। এর মধ্যে 499 টাকা দামের প্ল্যানটিতে 40 এমবিপিএস স্পীডে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। একইভাবে 799 টাকার প্ল্যানে 100 এমবিপিএস স্পীডে আনলিমিটেড ডেটা দেওয়া হয়।
999 টাকা, 1,499 টাকা এবং 3,999 টাকা দামের প্ল্যান
এয়ারটেলের 999 টাকা, 1,499 টাকা এবং 3,999 টাকা দামের ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে Amazon Prime Video, Disney+ Hotstar এবং Zee5 সার্ভিস বিনামূল্যে পাওয়া যাবে। এইসব ওটিটি অ্যাপে সহস্রাধিক মুভি ও শো দেখা যাবে। এছাড়া আনলিমিটেড কল ও ডেটা তো আছেই।
আরও পড়ুন: 17 সেপ্টেম্বর লঞ্চ হবে Realne 7i, লিক হল ডিজাইন ও ফিচার
ফ্রি কলিঙের জন্য কি করতে হবে?
নতুন এয়ারটেল এক্সট্রীম ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে আনলিমিটেড ডেটার সঙ্গে ভয়েস কলিঙের সুবিধাও পাওয়া যায়। কিন্তু এই বেনিফিট তারাই উপভোগ করতে পারবেন যারা তাদের কানেকশনের সঙ্গে ল্যান্ডলাইন ব্যবহার করেন।
কমার্শিয়াল ইউজের জন্য পাওয়া যাবে না
এয়ারটেলের এই নতুন ব্রডব্যান্ড প্ল্যানগুলি কমার্শিয়াল কোনো কারণে ব্যবহার করা যাবে না। ইউজাররা এয়ারটেল অ্যাপের মাধ্যমে এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। এছাড়া Airtel Xstream 4K Android Box এর জন্য গ্ৰাহকদের 1,500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। যখন কোনো ইউজার কানেকশন ছেড়ে দেবেন তখন তাকে এই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এয়ারটেলের এই নতুন প্ল্যানগুলি জিও ফাইবারকে যথেষ্ট টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












