Jio কে টেক্কা দিতে BSNL নিয়ে এল সস্তা প্ল‍্যান, 49 টাকায় পাওয়া যাবে 2GB ডেটা

প্রাইভেট টেলিকম কোম্পানিগুলিকে দীর্ঘদিন ধরে কড়া প্রতিযোগিতার মধ্যে রেখে সরকারি টেলিকম কোম্পানি বিএস‌এন‌এল নতুন নতুন প্ল‍্যান পেশ করে চলেছে। এইসব নতুন প্ল‍্যানের দৌলতে কোম্পানির ইউজার সংখ‍্যাতেও বৃদ্ধি পেতে দেখা গেছে। আরও একবার ইউজারদের কথা মাথায় রেখে BSNL মাত্র 49 টাকা দামের নতুন সস্তা প্রিপেইড প্ল‍্যান নিয়ে এসেছে। এই স্পেশাল ট‍্যারিফ ভাউচার (STV-49) কোম্পানির পক্ষ থেকে প্রমোশনাল বেসিসে লঞ্চ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ট‍্যারিফে কি কি বেনিফিট পাওয়া যাবে।

আরও পড়ুন: সস্তা Moto E7 Plus এ থাকবে 5000mAh ব‍্যাটারী এবং 48MP ক‍্যামেরা, জেনে নিন দাম

90 দিন পর্যন্ত পাওয়া যাবে এই অফার

এই এসটিভি প্ল‍্যানটি কোম্পানি 1 সেপ্টেম্বর লঞ্চ করেছে। এই প্ল‍্যানটি অ্যাক্টিভেট করার জন্য সেল্ফকেয়ার কীওয়ার্ড হল ‘STV COMBO 49’। এই প্ল‍্যানটি কোম্পানির পক্ষ থেকে মোট 90 দিন পর্যন্ত অফার করা হবে। কোনো ইউজার এই অফারটি উপভোগ করতে চাইলে তাকে এই 90 দিনের মধ্যেই রিচার্জ করাতে হবে। 

ফ্রি কলিং ও 2 জিবি ডেটা

BSNL এর এই নতুন ট‍্যারিফে ইউজারদের মোট 2 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি রাখা হয়েছে 28 দিন। এছাড়া এই প্ল‍্যানে 100টি এস‌এম‌এসের সঙ্গে ভয়েস কলের জন্য 100 ফ্রি মিনিট পাওয়া যাচ্ছে। এই ফ্রি মিনিট শেষ হ‌ওয়ার পর প্রতি মিনিটে 45 পয়সা করে চার্জ করা হবে।

আরও পড়ুন: 17990 টাকা দামে লঞ্চ হল OPPO F17, এতে আছে 8 জিবি র‍্যাশ, কোয়াড ক‍্যামেরা ও 30 ওয়াটের বড় ব‍্যাটারী

বেড়েছে 600 টাকা দামের ব্রডব্যান্ড প্ল‍্যানের ভ‍্যালিডিটি

বিএস‌এন‌এল তাদের ইউজারদের জন্য 600 টাকা দামের একটি প্রমোশনাল প্ল‍্যান পেশ করেছিল যা 27 জুলাই পর্যন্ত ভ‍্যালিড ছিল। কিন্তু এবার কোম্পানি তাদের গ্ৰাহকদের কথা মাথায় রেখে প্ল‍্যানটির ভ‍্যালিডিটি বাড়িয়েছে। ইউজাররা আগামী 27 অক্টোবর পর্যন্ত এই প্ল‍্যান রিচার্জ করতে পারবেন।

এই 600 টাকা দামের প্ল‍্যানটি রিচার্জ করলে 40 এমবিপিএস স্পীডে 300 জিবি ডেটা পাওয়া যায়। প্রাথমিক 300 জিবি ডেটা শেষ হয়ে গেলে 2 এমবিপিএস স্পীডে ইন্টারনেট উপভোগ করা যায়। এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড ন‍্যাশানাল ভয়েস কল বিনামূল্যে পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here