দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এর কাছে বেশ কিছু কম দামি অথচ আকর্ষণীয় প্ল্যান আছ। যে সব গ্রাহক কম দামে অল্প কিছু দিনের জন্য বেস্ট বেনিফিট খোঁজেন তাদের জন্য এই প্ল্যানগুলি অসাধার। তাছাড়া এই প্ল্যানগুলি নাম্বার অ্যাক্টিভ রাখার জন্যও যথেষ্ট ভালো অপশন। চলুন জেনে নেওয়া যাক BSNL এর টপ 5 প্ল্যানের সমস্ত ডিটেইলস সম্পর্কে।
আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে BSNL নিয়ে এল সস্তা প্ল্যান, 49 টাকায় পাওয়া যাবে 2GB ডেটা
49 টাকার প্ল্যান
কোম্পানির এই স্পেশাল ট্যারিফে ইউজারদের মোট 2 জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এছাড়া BSNL এর এই রিচার্জটি করলে 100টি এসএমএস ও কলিঙের জন্য 100 মিনিট টকটাইম পাওয়া যায়। এই ফ্রি মিনিট শেষ হওয়ার পর প্রতি মিনিট কলের জন্য 45 পয়সা করে চার্জ করা হবে।
78 টাকার প্ল্যান
এই প্ল্যানটির ভ্যালিডিটি 10 দিন এবং এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানে মোট 20 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করা যাবে। দৈনিক 2 জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পীড স্লো হয়ে যাবে। প্রতিদিন এই প্ল্যানে 250 মিনিট করে টকটাইম পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এই প্ল্যানটি রিচার্জ করলে এক সপ্তাহের জন্য EROS Now এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।
আরও পড়ুন: চাইনীজ ফোনকে টক্কর দেবে Google এর সস্তা Pixel 5s, লঞ্চের আগে দেখে নিন ডিজাইন
94 টাকার প্ল্যান
BSNL এর Plan Advance 94 তে 100 মিনিট ফ্রি টকটাইমের সঙ্গে মোট 3 জিবি ডেটা দেওয়া হয়। কোম্পানির দেওয়া এই ফ্রি কলিং লোকাল ও রোমিং উভয় নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এমনকি এর মধ্যে দিল্লি ও মুম্বাই সার্কেলও অন্তর্গত। এই প্ল্যানের ফ্রি ভয়েস কল ও ডেটা 90 দিন পর্যন্ত উপভোগ করা যাবে। ফ্রি কলিং শেষ হয়ে গেলে লোকাল কলের জন্য 1 টাকা প্রতি মিনিট এবং এসটিডি কলের জন্য 1.3 টাকা প্রতি মিনিটের দরে দাম দিতে হবে।
95 টাকার প্ল্যান
BSNL Plan Advance 95 এও ফ্রি কলিং ও ডেটা বেনিফিট পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এই প্ল্যানে 60 দিনের জন্য বিনামূল্যে কলার টিউন উপভোগ করা যায়। এই প্ল্যানেও 3 জিবি ডেটা ও 100 মিনিট কল পাওয়া যাবে। ফ্রি কল শেষ হয়ে যাওয়ার পর ইউজারদের থেকে লোকাল কলের জন্য প্রতি সেকেন্ডে 0.02 পয়সা এবং এসটিডি কলের জন্য প্রতি সেকেন্ডে 0.024 পয়সা চার্জ করা হয়। এছাড়া এই দুটি প্ল্যানে লোকাল এসএমএসের জন্য 80 পয়সা এবং এসটিডি এসএমএসের জন্য 1.2 টাকা দিতে হয়।
আরও পড়ুন: সস্তা Moto E7 Plus এ থাকবে 5000mAh ব্যাটারী এবং 48MP ক্যামেরা, জেনে নিন দাম
97 টাকার প্ল্যান
কোম্পানির এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি করে মোবাইল ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যায়। 18 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে গ্ৰাহকদের প্রতিদিন 100টি করে এসএমএস দেওয়া হয়।
NOTE: উপরোক্ত প্ল্যানগুলি রিচার্জ করার আগে দয়া করে একবার পরীক্ষা করে নেবেন। কারণ, BSNL দেশের বিভিন্ন সার্কেলের ওপর ভিত্তি করে তাদের প্ল্যান লঞ্চ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











