চীনের স্মার্টফোন কোম্পানি ভিভো তাদের দুটি হিট ফোনের দাম কমিয়ে গ্ৰাহকদের খুশি করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Vivo S1 Pro ও Y50 এর দাম 1,000 টাকা কমানো হয়েছে। এবার এই দুটি ফোনই কম দামে কেনা যাবে। প্রসঙ্গত কিছু মাস আগে জিএসটি রেট পরিবর্তন হলে কোম্পানিও তাদের কিছু ফোনের দামে হেরফের করেছিল। আমরা অফলাইন মার্কেট থেকে এই প্রাইস কাটের কথা জানতে পেরেছি। একবার নজর রাখা যাক এই ফোনদুটির নতুন দামে।
আরও পড়ুন: আরও সস্তা হল 20MP সেলফি ক্যামেরাওয়ালা Samsung Galaxy A31, জেনে নিন নতুন দাম
নতুন দাম
কোম্পানি Vivo Y50 এর শুধুমাত্র 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমিয়েছে। প্রাইস কাটের পর ফোনটি 16,990 টাকা দামে সেল করা হচ্ছে। এর আগে ফোনটির দাম 17,990 টাকা ছিল। অন্যদিকে কোম্পানির Vivo S1 Pro ফোনটি আগে 19,990 টাকা দামে বিক্রি করা হতো কিন্তু এখন প্রাইস কাটের পর ফোনটি 18,990 টাকার বিনিময়ে কেনা যাবে। অফলাইন ছাড়া ফোনদুটি কোম্পানির সাইটেও কম দামে বেচা হচ্ছে।
Vivo S1 Pro এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Vivo S1 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য Vivo S1 Pro এর ব্যাক প্যানেলে ডায়মন্ড শেপের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও আরও একটি 2 মেগাপিক্সেলেরই ম্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
আরও পড়ুন: Xiaomi নিয়ে এল অত্যন্ত সস্তা স্মার্টফোন Redmi 9i, দুশ্চিন্তায় Realme
এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস/এ-জিপিএস, এফএম রেডিও ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। Vivo S1 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে কাজ করে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,500 এমএএইচের ব্যাটারী আছে।
Vivo Y50 এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Vivo Y50 ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির আল্ট্রা ও স্ক্রিন এবং ফুল এইচডি+ ডিসপ্লে দিয়েছে। এছাড়াও এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেটে রান করে এবং এতে 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্পেশাল ফিচারের সঙ্গে এল ColorOS 11, বদলে যাবে OPPO স্মার্টফোন
ফোটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে সক্ষম 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার, 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং 2 মেগাপিক্সেলের ফোকাল লেন্থযুক্ত ম্যাক্রো লেন্স আছে। একইভাবে সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y50 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











