স্পেশাল ফিচারের সঙ্গে এল ColorOS 11, বদলে যাবে OPPO স্মার্টফোন

চীনের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি ওপ্পো কাস্টমাইজড অপারেটিং সিস্টেম কালার ওএস 11 পেশ করেছে। কালার ওএস 11 মূলত অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি। কোম্পানি “মেক লাইফ ফ্লো” কন্সেপ্টে কালার ওএস 11 পেশ করেছে। ColorOS 11 ইউআইতে অল‌ওয়েজ অন ডিসপ্লে, থীম ও ওয়ালপেপারের সঙ্গে ফন্ট, আইকন ও রিংটোনে কিছু পরিবর্তন দেখা যাবে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন কাস্টমাইজড অপারেটিং সিস্টেমের দৌলতে ওপ্পো স্মার্টফোনে কি কি পরিবর্তন দেখা যাবে।

আরও পড়ুন: আসতে চলেছে 6 GB RAM যুক্ত Realme এর সস্তা স্মার্টফোন, লঞ্চের আগেই দেখুন ফিচার

কোন কোন ফোন আপডেট পাবে?

সবার আগে ColorOS 11 এর আপডেট Find X2 সিরিজ এবং Reno 3 সিরিজে দেওয়া হবে। কোম্পানির Find, Reno, F, K এবং A সিরিজ মিলিয়ে মোট 28টির‌ও বেশি ফোন এই আপডেট পাবে। লিস্ট অনুযায়ী Oppo Find X2, Find X2 Pro ও Find X2 Pro Automobili Lamborghini Edition এ 14 সেপ্টেম্বর থেকে আপডেট দেওয়া শুরু হয়েছে। আবার Reno 3 4G, Reno 3 Pro 4G ও Oppo F17 Pro ফোনগুলি 30 সেপ্টেম্বর থেকে আপডেট করা হবে। অন‍্যান‍্য ফোনের আপডেট সম্পর্কে জানতে নিচের ছবিটি দেখুন।

ColorOS 11 এর টপ ফিচার

থ্রি ফিঙ্গার ট্রান্সলেশন: ColorOS 11 এ থ্রি ফিঙ্গার ট্রান্সলেশনযুক্ত Google Lens ফিচার দেওয়া হয়েছে। এই ফিচার ব‍্যবহার করে যে কোনো স্ক্রিনশটের টেক্সট তিনটি আঙ্গুল ব‍্যবহার করে কপি এবং ট্রান্সলেশন করা যায়।

আরও পড়ুন: Breaking News: Samsung এই মাসেই লঞ্চ করবে ক‍্যামেরা সেন্ট্রিক Galaxy F সিরিজ, দাম হবে 15,000 টাকার কাছাকাছি

ফ্লেক্স ড্রপ ফিচার: এটি একটি মাল্টি টাস্কিং ফিচার এবং এর সাহায্যে ইউজার এক সঙ্গে ভিডিও এবং টেক্সট দেখতে পারবেন। গেমার এবং ভিডিও দেখা ইউজারদের জন্য এই ফিচার অতুলনীয়।

ব‍্যাটারী সেভার: ফোনের ব‍্যাটারী বেশি সময় চালানোর জন্য এতে নতুন সুপার পাওয়ার সেভিং মোড যোগ করা হয়েছে। নতুন আপডেটে কম ব‍্যাটারীতে ইউজারদের ছয়টি অ্যাপ বাছাই করার অপশন দেওয়া হবে।

আরও পড়ুন: 22 সেপ্টেম্বর Nokia এর বড় ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia 3.4, Nokia 7.3 এবং Nokia 9.3 PureView

সিকিউরিটি: ColorOS 11 এ অ্যান্ড্রয়েড 11 এর সমস্ত সিকিউরিটি ও প্রাইভেসি ফিচার যোগ করা হয়েছে। নতুন আপডেটে ইউজাররা প্রাইভেট সিস্টেম বানানোর অপশন পাবেন যেখানে ফোনের অ্যাপ ও ডেটার সেকেন্ড ভার্সন সেফ থাকে এবং এটি ওপেন করার জন্য আলাদা ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড প্রয়োজন।

ব‍্যাটারী কমে গেলে নোটিফিকেশন: এই ফিচার ফোনের ব‍্যাটারী কমে গেলে কাছের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের নোটিফিকেশন পাঠিয়ে দেয়। যার ফলে তারা বুঝে যান যে এরপর ফোন ডেড হয়ে গেলে সাময়িকভাবে আর হয়ত যোগাযোগ করা সম্ভব হবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here