দীপাবলির আগে ভারতে লঞ্চ হবে OPPO F21 Pro, ফোনটি হবে OPPO F17 Pro এর চেয়েও পাতলা

ওপ্পো কিছু দিন আগে ভারতে তাদের ‘এফ’ সিরিজে Oppo F17 ও Oppo F17 Pro নামে দুটি ফোন পেশ করেছে। এবার একটি রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের এফ সিরিজেই OPPO F21 Pro লঞ্চ করার পরিকল্পনা করছে। টেক ওয়েবসাইট MySmartPrice থেকে এই রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট থেকে জানা গেছে দীপাবলির আগেই ভারতে OPPO F21 Pro লঞ্চ করবে এবং এই ফোনটি OPPO F17 Pro এর থেকেও পাতলা হবে। এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি। সবচেয়ে বড় কথা কোম্পানি F19 এর পর সরাসরি F21 সিরিজ পেশ করার পরিকল্পনা করছে।

আরও পড়ুন: ভারতে 22 সেপ্টেম্বর লঞ্চ হতে পারে POCO X3, জেনে নিন দাম

এখনও পর্যন্ত OPPO F21 Pro এর নাম ছাড়া অন্য কোনো তথ্য জানা যায়নি। MySmartPrice এই তথ্য পেয়েছে ইন্ডাস্ট্রি সোর্স থেকে। অন‍্যদিকে কোম্পানির বিগত OPPO F17 Pro ফোনটি 2020 সালের সবচেয়ে স্লিক স্মার্টফোন যা মাত্র 7.8 এম‌এম পাতলা এবং এর ওজন মাত্র 164 গ্ৰাম। এছাড়া রিপোর্টে বলা হয়েছে OPPO F21 Pro এর ব‍্যাক প‍্যানেলে গ্লাস ফিনিশ থাকবে।

OPPO F17 Pro এর স্পেসিফিকেশন

এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনটি অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি95 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে।

আরও পড়ুন: আরও সস্তা হল 20MP সেলফি ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A31, জেনে নিন নতুন দাম

ফোটোগ্রাফির জন্য OPPO F17 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও এক‌ই অ্যাপার্চারযুক্ত 2এম মোনো লেন্স আছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোলের মধ্যে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

OPPO F17 Pro তে 30W VOOC Flash Charge 4.0 Fast Changing টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 53 মিনিটে ফুল চার্জ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here