Jio Vs Airtel Vs Vodafone Idea: 100GB পর্যন্ত ডেটা ও ফ্রি ভয়েস কলযুক্ত কোন প্ল‍্যান বেস্ট?

করোনা মহামারির কারণে বর্তমানে ভারতে ওয়ার্ক ফ্রম হোম কালচার যেন একটু বেশিই বেড়ে গেছে। ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে চাকুরীজীবিদের মিটিং সব কিছুই এখন অনলাইনে হচ্ছে এবং এর জন্য ডেটাও ব‍্যবহৃত হচ্ছে প্রচুর পরিমাণে। ইউজারদের এই প্রয়োজনের কথা মনে রেখেই ভারতীয় টেলিকম কোম্পানিগুলি দীর্ঘদিন ধরে বিভিন্ন নতুন প্ল‍্যান লঞ্চ করে চলেছে। আর এই কারণে আজ আমরা Reliance Jio, Airtel ও Vodafone Idea (Vi) এর সেইসব প্ল‍্যান সম্পর্কে কথা বলব যেগুলিতে 100 জিবি পর্যন্ত ডেটা পাওয়া যায়। এইসব প্ল‍্যানগুলির দাম 350 টাকার আশেপাশে। চলুন ডিটেইলসে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: দাম কমল 8GB RAM ও বড় ব‍্যাটারীযুক্ত Vivo S1 Pro ও Y50 এর, জেনে নিন নতুন দাম

এয়ারটেলের 349 টাকার প্ল‍্যান

এয়ারটেল তাদের এই প্ল‍্যানে গ্ৰাহকদের আনেকটাই ডেটা দিচ্ছে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন এবং এতে 70 জিবি ডেটা পাওয়া যায়। এই 70 জিবির মধ্যে ইউজারদের অ্যাকাউন্টে প্রতিদিন 2.5 জিবি করে ডেটা ক্রেডিট হয়। এই প্ল‍্যানে লোকাল, রোমিং ও ন‍্যাশানাল কল সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল‍্যানটি রিচার্জ করলে ইউজাররা এয়ারটেল এক্সট্রীম প্রিমিয়াম ও উইংক মিউজিকের সাবস্ক্রিপশন পাবেন।

জিওর 349 টাকার প্ল‍্যান

রিলায়েন্স জিওর এই প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ডে মোট 84 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটি রিচার্জ করলে জিও নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং অফ নেট অর্থাৎ অন্য নেটওয়ার্কে কলের জন্য 1,000 মিনিট পাওয়া যায়। এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস উপভোগ করা যায়। এছাড়াও জিও অ্যাপের ফি সাবস্ক্রিপশন তো আছেই।

আরও পড়ুন: ভারতে 22 সেপ্টেম্বর লঞ্চ হতে পারে POCO X3, জেনে নিন দাম

ভোডাফোন আইডিয়ার 351 টাকার প্ল‍্যান

ভোডাফোন আইডিয়া কয়েক দিন আগে ওয়ার্ক ফ্রম হোম কর্মচারীদের জন্য 351 টাকার প্ল‍্যান পেশ করেছিল। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 56 দিন এবং এই প্ল‍্যানে মোট 100 জিবি ডেটা পাওয়া যায়। এর আগে কোম্পানির কাছে 251 টাকা দামের একটি প্ল‍্যান ছিল যেখানে 28 দিনের জন্য 50 জিবি ডেটা পাওয়া যেত। তবে কোম্পানির 351 টাকা দামের প্ল‍্যানে কোনো কলিং বেনিফিট পাওয়া যায় না। ভোডাফোন আইডিয়ার এই প্ল‍্যানটি কিছু বাছাই করা সার্কেলে কার্যকর।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here