Samsung Galaxy F41 এ থাকবে 64MP ক‍্যামেরা ও 6000mAh ব‍্যাটারী, ভারতে লঞ্চ হবে 8 অক্টোবর

স‍্যামসাং ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 8 অক্টোবর তারা টেক মঞ্চে তাদের ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজ লঞ্চ করতে চলেছে। গোটা বিশ্বের মধ্যে সর্বপ্রথম এই সিরিজ ভারতে লঞ্চ করা হবে। আগামী 8 অক্টোবর এই সিরিজের প্রথম স্মার্টফোন Samsung Galaxy F41 নামে লঞ্চ করা হবে। ফোনটি লঞ্চের আগেই কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 64 মেগাপিক্সেল ক‍্যামেরা থাকবে।

আরও পড়ুন: Samsung Galaxy A72 হতে চলেছে কোম্পানির প্রথম পাঁচটি রেয়ার ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন, দেখে নিন এর বিশেষত্ব

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy F41 এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে দেওয়া হয়েছে। স‍্যামসাং জানিয়েছে Samsung Galaxy F41 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে এবং এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি হবে 64 মেগাপিক্সেলের। তবে বাকি সেন্সরদুটি সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আরও জানা গেছে যে Samsung Galaxy F41 ফোনটিতে 6,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী থাকবে এবং এই ফোনে বেজল লেস ডিসপ্লে দেওয়া হবে।

একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে Samsung Galaxy F41 ফোনটি লঞ্চ করা হবে। আগামী 8 অক্টোবর বিকেল 5 টা 30 মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে এবং কিছু প্রসিদ্ধ ভারতীয় সিঙ্গার ও আর্টিস্ট‌ও এই মঞ্চে পারফর্ম করবেন। স‍্যামসাঙের সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মের পাশাপাশি ফ্লিপকার্টেও সরাসরি এই ইভেন্ট লাইভ দেখা যাবে। এই ইভেন্টটি ভারতে অনুষ্ঠিত হলে Samsung Galaxy F সিরিজের আগমন গোটা দুনিয়ায় লাইভ দেখা যাবে।

আরও পড়ুন: Jio কে চ‍্যালেঞ্জ করে প্রতিদিন 1GB ফ্রি ডেটা, জেনে নিন কিভাবে পাবেন

কেমন হবে লুক

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy F41 এর লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে ফ্লিপকার্টে এর ফোটোও শেয়ার করা হয়েছে যার ফলে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। মার্কেটে ফোনটি ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোটোয় ফোনটির স্ক্রিন সম্পূর্ণ বেজল লেস দেখা গেছে। Samsung Galaxy F41 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় স্কোয়ার শেপে ফ্ল‍্যাশ লাইটসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেন্সরগুলি ভার্টিক‍্যাল পজিশনে অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং সাইড প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন আছে। তবে Samsung Galaxy F41 এর বাটন সাধারণের চেয়ে একটু বেশিই উঁচুতে অবস্থিত বলে মনে হয়।

Samsung Galaxy F41

কোম্পানি এখন‌ও পর্যন্ত Samsung Galaxy F41 এর নাম ঘোষণা করেনি তবে কিছু দিন আগে ফোনটি গুগল প্লে কনসোল ও গীকবেঞ্চে লিস্টেড হয়েছে। সেখান থেকেই ফোনটির নামসহ আরও কিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। গুগল প্লে কনসোল‌ অনুযায়ী Samsung Galaxy F41 এ Exynos 9611 চিপসেট ও গ্ৰাফিক্সের জন্য ARM Mali G72 GPU এবং 6GB RAM থাকবে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ওয়ান ইউআই 2.0 কাস্টম স্কিনে কাজ করবে। Samsung Galaxy F41 এ 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত এফএইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন: 4820mAh ব‍্যাটারী ও স্ন‍্যাপড্রাগন 750G চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ হবে Redmi Note 10

অন‍্যদিকে গীকবেঞ্চের লিস্টিঙেও বলা হয়েছে ফোনটিতে অক্টাকোর এক্সিনস 9611 চিপসেট ও 6 জিবি র‍্যাম দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে চলবে। এখানেও বলা হয়েছে ফোনটিতে 6 জিবি র‍্যাম দেওয়া হবে। এই ফোনটি সিঙ্গেল কোরে 348 এবং মাল্টি কোরে 1339 পয়েন্ট পেয়েছে। এই সিরিজ প্রথমে শুধুমাত্র অনলাইনে এবং  পরবর্তী সময়ে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে। ফোনটির সঠিক স্পেসিফিকেশন ও সেল ডেট জানার জন্য এখন আগামী 8 অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here