13 অক্টোবর অনুষ্ঠিত হবে Apple এর স্পেশাল ইভেন্ট, আসতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 12 সিরিজ

অ্যাপেল এই মাসের আগামী 13 অক্টোবর একটি স্পেশাল ইভেন্টের আয়োজন করতে চলেছে। এর জন্য কোম্পানির পক্ষ থেকে মিডিয়া ইনভাইট পাঠানোও শুরু হয়ে গেছে। কোম্পানির পাঠানো ইনভাইটে ‘Hi Speed’ লেখা আছে এবং ওপরে অ্যাপেলের লোগো আছে। লোগো ছাড়া ইনভাইটে বিভিন্ন আলাদা আলাদা শেডে অরেঞ্জের হাইলাইট দেখা গেছে। আশা করা হচ্ছে দীর্ঘ দিন প্রতীক্ষার পর কোম্পানি এই ইভেন্টের মঞ্চেই তাদের নতুন iPhone 12 সিরিজ পেশ করবে। তবে অফিসিয়ালি কোম্পানির পক্ষ থেকে কোনো প্রোডাক্টের নাম ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: 7499 টাকা দামে কোন ফোনটি বেস্ট? Realme C11 না POCO C3?

ভারতীয় সময় হিসেবে কখন হবে ইভেন্ট?

ভারতীয় সময় অনুযায়ী 13 অক্টোবর রাত 10:30 এর সময় iPhone 12 এর লঞ্চ ইভেন্ট শুরু হবে। করোনা মহামারির কারণে অন‍্যান‍্য লঞ্চ ইভেন্টের মতোই এই ইভেন্ট‌ও ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হবে। কয়েক দিন আগে কোম্পানি তাদের অ্যাপেল ওয়াট টাইম ফ্লাইস ইভেন্টটিও ভার্চুয়ালি আয়োজন করেছিল।

লঞ্চ হবে 4টি মডেল

এখনও পর্যন্ত বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী অ্যাপেল এই বছর তাদের iPhone 12 সিরিজে চারটি মডেল লঞ্চ করতে পারে। এই ফোনগুলির স্ক্রিনের মাপ আলাদা আলাদা হবে। iPhone 12 এ 5.4 ইঞ্চির ডিসপ্লে, iPhone 12 Max ও iPhone 12 Pro তে 6.1 ইঞ্চির ডিসপ্লে এবং টপ এন্ড মডেল অর্থাৎ iPhone 12 Pro Max এ 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung এর শক্তিশালী Galaxy S20 FE, প্রতিযোগিতার মুখে OnePlus

এছাড়া কিছু দিন আগে অ্যাপেল বিশেষজ্ঞ মিং চি কুও জানিয়েছেন, এই সিরিজের চারটি ফোন‌ই 5জি কানেক্টিভিটি যুক্ত হবে। তবে শুধুমাত্র হাইএন্ড  প্রো লেভেল মডেলটিই সর্বোচ্চ 5জি স্পীড দিতে সক্ষম হবে। গত বছর অর্থাৎ 2019 সালে অ্যাপেল iPhone 11, iPhone 11 Pro ও iPhone 11 Pro Max এই তিনটি মডেল লঞ্চ করেছিল।

থাকবে না অ্যাক্সেসরিজ

এই বছর iPhone 12 সিরিজের বক্সে কোনো অ্যাক্সেসরিজ দেওয়া হবে না। এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে কোম্পানি নতুন আইফোন চার্জার ও ইয়ারফোন ছাড়াই শিপ করবে। iPhone 12 এর ক্ষেত্রে ইউএসবি টাইপ সি পোর্ট থাকার আশা করা হচ্ছে। অর্থাৎ এখন ইউজারদের ইয়ারফোন ও চার্জারের জন্য আলাদা করে দাম দিতে হবে।

আরও পড়ুন: আপনার কাছে এই SIM থাকলে পাবেন 25 শতাংশ অতিরিক্ত ডেটা, জেনে নিন অফার

দাম

লিক অনুযায়ী iPhone 12 এর দাম $699 (প্রায় 51,200 টাকা) থেকে $749 (প্রায় 54,800 টাকা) এর মধ্যে হতে পারে। এক‌ইভাবে iPhone 12 Max এর দাম $799 (প্রায় 58,500 টাকা) থেকে $849 (প্রায়।62,200 টাকা) এর মধ্যে হবে।

iPhone 12 Pro এর দাম $1,049 (প্রায় 76,800 টাকা) থেকে $1,099 (প্রায় 80,500 টাকা) এবং সব শেষে iPhone 12 Pro Max এর দাম $1,149 (প্রায় 54,100 টাকা) থেকে $1,199 (প্রায় 87,800 টাকা) এর মধ্যে থাকবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here