শাওমির অধীনস্থ কোম্পানি পোকো আজ ভারতীয় মার্কেটে তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন POCO C3 নামে লঞ্চ করেছে। এই ফোনটি মাত্র 7,499 টাকা দামে মার্কেটে পেশ করা হয়েছে, এই প্রাইস রেঞ্জে স্বয়ং শাওমির সঙ্গে সঙ্গে শাওমির অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি রিয়েলমির সঙ্গেও প্রতিযোগিতায় নামতে হবে। রিয়েলমি গত জুলাই মাসে 7,499 টাকা দামে তাদের সস্তা স্মার্টফোন Realme C11 লঞ্চ করেছিল। এখনও পর্যন্ত ফোনটি লো বাজেট ক্যাটাগরিতে যথেষ্ট জনপ্রিয় হয়ে রয়েছে এবং এর ফ্ল্যাশ সেল আয়োজিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্টক আউট হয়ে যায়। কিন্তু এবার POCO C3 মার্কেটে আসার ফলে Realme C11 এর সেল প্রভাবিত হতে চলেছে। আমরা একে একে এই দুটি ফোনের লুক, ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশনের তুলনা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন 7,499 টাকা দামে Realme C11 এবং POCO C3 এর মধ্যে কোন ফোনটি বেস্ট?
আরও পড়ুন: আপনার কাছে এই SIM থাকলে পাবেন 25 শতাংশ অতিরিক্ত ডেটা, জেনে নিন অফার
ডিজাইন
প্রথম ঝলক দেখে POCO C3 এবং Realme C11 আনেকটাই এক রকম দেখতে লাগে। এই দুটি ফোনেই ওয়াটারড্রপ নচ ও স্কোয়ার শেপের রেয়ার ক্যামেরা সেটআপ থাকার পাশাপাশি ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে হালকা চিন পার্ট দেওয়া হয়েছে। দুটি ফোনেই ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে ক্যামেরা সেটআপ অবস্থিত। উভয় ফোনে ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং নিচের প্যানেলে স্পীকার গ্ৰিল, 3.5 এমএম হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
ডিসপ্লে
কোম্পানির পক্ষ থেকে POCO C3 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির এইচডি+ সিনেমাটিক ডিসপ্লে আছে। একইভাবে Realme C11 ফোনটিতেও 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
প্রসেসিং
Realme C11 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। একইভাবে POCO C3 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা মিইউআই 12 এ কাজ করে। এছাড়া এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে।
ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য Realme C11 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আছে। এর সঙ্গেই এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Realme C11 এ এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
ফোটোগ্ৰাফির জন্য POCO C3 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলেরই একটি ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য POCO C3 তে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও ফোনটির কোনো ক্যামেরার অ্যাপার্চার ডিটেইলস শেয়ার করা হয়নি।
আরও পড়ুন: LG আনছে কোয়াড ক্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত K92 5G, লিক হল রেন্ডার
কানেক্টিভিটি ও ব্যাটারী
POCO C3 এবং Realme C11 দুটি ফোনই 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য উভয় ফোনে ফেস আনলক ফিচার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য দুটি ফোনেই 5,000 এমএএইচের ব্যাটারী পাওয়া যাবে, তবে উভয় ক্ষেত্রে কোনো ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়নি।
ভেরিয়েন্ট ও দাম
ভারতে POCO C3 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে ফোনটির বেস ভেরিয়েন্ট 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের সঙ্গে 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 8,999 টাকা। এই ফোনটি আগামী 16 অক্টোবর থেকে Arctic Blue, Line Green ও Matte Black কালার ভেরিয়েন্টে ফ্লিপকার্টে সেল করা হবে।
ভারতে Realme C11 ফোনটি বেশ কয়েক মাসের পুরোনো হয়ে গেছে যা 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিও 7,499 টাকার বিনিময়ে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যায়। ফোনটি Rich Green ও Rich Gray কালার ভেরিয়েন্টে এখনও পর্যন্ত ফ্ল্যাশ সেলের মাধ্যমে বেচা হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









