গত অক্টোবর মাসে রিয়েলমি তাদের ‘কিউ’ সিরিজ পেশ করেছিল। কোম্পানি এই সিরিজে তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে Realme Q2, Realme Q2 Pro ও Realme Q2i নামে তিনটি ফোন লঞ্চ করেছিল। সুন্দর স্পেসিফিকেশন ও কম দামের এই ফোনগুলি খুব তাড়াতাড়ি ভারতের মার্কেটে পেশ করা হতে পারে। এই সিরিজের Realme Q2 ফোনটি ভারতের সার্টিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখা গেছে।
আরও পড়ুন: আরও একবার Jio কে পেছনে ফেলে এগিয়ে Airtel, জেনে নিন ঘটনা
আমাদের পাওয়া তত অনুযায়ী Realme Q2 ফোনটি ভারতের বিআইএস সাইটে লিস্টেড করা হয়েছে। টিপস্টার মুকুল শর্মা এই কথা জানিয়েছেন। বিআইএসে Realme Q2 ফোনটি RMX2117 মডেল নাম্বারসহ সার্টিফাইড করা হয়েছে এবং বলা হচ্ছে এই ফোনটি চীনে লঞ্চ হওয়া Realme Q2 এর ভারতীয় ভার্সন। তবে ফোনটি ভারতে Realme Q2 নামে পেশ করা হবে না কি অন্য নামে সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।
Realme Q2
Realme Q2 তে 120 হার্টস রিফ্রেসরেট ও 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটযুক্ত 6.5 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে আছে। অন্যদিকে Realme Q2 Pro তে 6.43 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এতে 180হার্টস টাচ স্যাম্পেলিং রেট ও 600 নিটস পীক ব্রাইটনেস আছে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে।
আরও পড়ুন: ভারতে আসছে শক্তিশালী Oppo Reno 5 Pro 5G, লঞ্চের আগেই ভারতীয় সাইটে হল লিস্টেড
Realme Q2 এবং Realme Q2 Pro তে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে MediaTek Dimensity 8000 চিপসেট দেওয়া হয়েছে। Realme Q2 ফোনটি 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। অন্যদিকে Realme Q2 Pro তে 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি মেমরি দেওয়া হয়েছে। Realme Q2 Pro তে পাওয়ার ব্যাকআপের জন্য 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এমএএইচের ব্যাটারী আছে। অন্যদিকে Realme Q2 তে 30 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
Realme Q2 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। এছাড়া এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে Realme Q2 Pro তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের B&W পোর্ট্রেট লেন্স ও 2 মেগাপিক্সেলের 4cm ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য এতেও 16 মেগাপিক্সেলের লেন্স আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











