ভারতে আসছে শক্তিশালী Oppo Reno 5 Pro 5G, লঞ্চের আগেই ভারতীয় সাইটে হল লিস্টেড

চীনের স্মার্টফোন কোম্পানি ওপ্পো গত সপ্তাহে চীনে Oppo Reno 5 Pro+ 5G লঞ্চ করেছিল। এছাড়াও এই সিরিজে Oppo Reno 5 ও Oppo Reno 5 Pro স্মার্টফোন আছে যা এখনও ভারতে লঞ্চ করা হয়নি। কিন্তু আমাদের পাওয়া খবর অনুযায়ী কোম্পানি ভারতে তাদের নতুন 5জি ফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে তাদের পরিকল্পনা সম্পর্কে কিছু জানা যায়নি, তবে ভারতের ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড (BIS) ওয়েবসাইটে Oppo Reno 5 Pro 5G ফোনটি দেখা গেছে।

আরও পড়ুন: 44MP ক‍্যামেরা ও 8GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল Vivo V20 (2021), জেনে নিন এই আকর্ষণীয় ফোনের দাম

টিপস্টার মুকুল শর্মার কথা অনুযায়ী বিআইএসে CPH2201 মডেল নাম্বারসহ একটি স্মার্টফোন লিস্টেড হতে দেখা গেছে। এক‌ই সঙ্গে মুকুল শর্মার টুইট থেকে জানা গেছে যে এই এক‌ই মডেল নাম্বারের ফোনটি সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে Oppo Reno 5 Pro 5G নামে দেখা গেছে। চীনে ডিসেম্বরের প্রথম দিকে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। তখনই ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে টীজ‌ও করা হয়।

অন‍্যদিকে ওপ্পো ইন্ডিয়ার আর‌অ্যান্ডডি হেড তসলিম আরিফ টুইট করে জানতে চেয়েছেন, “আপনারা কি এমন একটি ফোন চান যা সুন্দর ভিডিও রেকর্ড করতে সক্ষম?” এর থেকে বোঝাই যাচ্ছে কোম্পানি আগামী বছর ভারতে Oppo Reno 5 Pro 5G লঞ্চ করার জন্য প্রস্তুত।

আরও পড়ুন: 8GB RAM ও 5000mAh ব‍্যাটারীসহ লঞ্চ হল বাজেট স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Oppo Reno 5 Pro 5G

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.55 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে ওএল‌ইডি ডিসপ্লে প‍্যানেল আছে এবং এটি 23ডি গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 11 যোগ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে মালী জি77 এমসি9 জিপিইউ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65W SuperVOOC 2.0 ফ্ল‍্যাশ চার্জিং টেকনিক সাপোর্টেড 4,350 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনো ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য Oppo Reno 5 Pro 5G তে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here