ভারতের টেলিকম সেক্টরের রূপ বদলে দেওয়ার পর এবার রিলায়েন্স জিও ধীরে ধীরে দেশের মোবাইল মার্কেটে পা রাখার পরিকল্পনা করছে। JioPhone এর মাধ্যমে যাত্রা শুরু করার পর কোম্পানি 4জি ফিচার ফোন ও সস্তা স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এসবের মধ্যে জিও টেক ব্র্যান্ড ভিভোর সঙ্গে হাত মিলিয়ে Jio Exclusive স্মার্টফোন Vivo Y1s পেশ করেছিল, এই ফোনটি সম্পর্কে টেক প্রেমীদের পক্ষ মিলিত প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা জিওর প্রতি আশা করে বসে থাকা সাধারণ মানুষ এই ফোনটিকে রিজেক্ট করার পাশাপাশি কড়া সমালোচনা করেছে। তাই আমরা এই ‘জিও এক্সক্লুসিভ’ ভিভো ফোনের এমন কিছু খামতি খোঁজার চেষ্টা করেছি যার জন্য টেক প্রেমীদের কাছে ফোনটি খুব একটা সমাদর পায়নি।
আরও পড়ুন: শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো The Indian Gadget Awards 2020
নেটওয়ার্কের অভাব
রিলায়েন্স জিওর বেশ কিছু গ্ৰাহকদের কথা অনুযায়ী তাদের এলাকায় নেটওয়ার্ক ও সিগন্যাল অত্যন্ত কম পাওয়া যায় এবং ইন্টারনেট খুব স্লো চলে। অন্য নেটওয়ার্ক বাদ যারা জিও ব্যবহার করে তারা রীতিমতো সব সময় আফসোস করতে থাকে। এভাবে ক্রমাগত নেট এবং নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ শুনতে শুনতে অধিকাংশ মোবাইল ফোন ইউজার জিওর প্রতি বিরূপ হয়ে উঠেছে এবং একইভাবে জিও এক্সক্লুসিভ ফোনও পছন্দ করেছে না।

অফার খুব একটা আকর্ষণীয় নয়
Jio Exclusive Vivo ফোনে 99 টাকায় 90 দিনের জন্য Shemaroo OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের সঙ্গে 4,550 টাকার অতিরিক্ত বেনিফিট দেওয়া হচ্ছে। অনেকের মতে এর বদলে নেটফ্লিক্স ও আমাজন প্রাইমের সাবস্ক্রিপশন দিলে বেশি সুবিধা হত। কারণ এই প্ল্যাটফর্মগুলিতে সবচেয়ে বেশি ও ভালো কন্টেন্ট আছে। তাই এই ফোনের সঙ্গে জিও গ্ৰাহকরা বেশি বেনিফিট আশা করেছিল।
আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে Vi নিয়ে এল স্পেশাল অফার, প্ল্যানে ফ্রিতে পাওয়া যাচ্ছে 50GB ডেটা
কমজোর প্রসেসর
Vivo Y1s ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং ফানটাচ ওএস 10.5 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট যোগ করা হয়েছে। মার্কেটে এই ফোনটি 2 জিবি র্যাম ও 32 জিবি মেমরির সঙ্গে পেশ করা হয়েছে। স্মার্টফোন ইউজারদের মতে এই ফোনে আরও উন্নত প্রসেসর এবং বেশি র্যাম ও স্টোরেজ দেওয়া যেত।
ক্যামেরা ভালো না
ফোটোগ্রাফির জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরযুক্ত সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এছাড়া সেলফির জন্য Vivo Y1s এ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এলইডি ফ্ল্যাশ শুধুমাত্র ফোনের ব্যাক প্যানেলে যোগ করা হয়েছে, ফ্রন্টে নয়। ইউজাররা আজকের দিনে দাঁড়িয়ে খুব স্বাভাবিক ভাবেই আরও উন্নত ক্যামেরার আশা রাখে।
দুর্বল সিকিউরিটি
ভিভোর এই স্মার্টফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এই জিও এক্সক্লুসিভ ভিভো ফোনে শুধুমাত্র ফেস আনলক ফিচার আছে। খুব সাধারণ ভাবে মানুষ স্মার্টফোনে রেয়ার বা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আশা রাখেন। আর ফোনের এই খামতি ইউজারদের অন্যতম অপছন্দের কারণ।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










