10 দিনে Vivo নিয়ে এল চতুর্থ স্মার্টফোন, 6GB RAM ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে আজ লঞ্চ হল Vivo

নতুন বছরের শুরু থেকেই ভিভো যথেষ্ট অ্যাগ্ৰেসিভ পারফরম্যান্স দেখাচেছ। নতুন বছরের প্রথম মাস শেষ হ‌ওয়ার আগেই কোম্পানি ভারতে Vivo Y12s, Vivo Y20G ও Vivo Y51a নামে তিনটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানি তার পারফরম্যান্স বজায় রেখে আজ Vivo Y31 নামের নতুন স্মার্টফোন ভারতের মার্কেটে নিয়ে এসেছে। কোম্পানির ‘ওয়াই’ সিরিজের এই নতুন ফোনটি 16,490 টাকা দামে লঞ্চ করেছে যা অনলাইন শপিং সাইটের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরেও সেল করা হবে।

আরও পড়ুন: Amazon – Flipkart থেকে শপিঙের সময় জোচ্চুরির হাত থেকে বাঁচাবে এই 5টি বিষয়, আর হবে না ঠকতে

Vivo Y31

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Vivo Y31 ফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ওয়াটারড্রপ নচ যোগ করা হয়েছে যার তিন দিক বেজল লেস ও নিচের দিকে অল্প চিন পার্ট আছে। ডিসপ্লের ওপর মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য ‘ইউ’ শেপের নচ আছে।

Vivo Y31 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে পেশ করা হয়েছে যা ফানটাচ ওএস 11 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: 26 জানুয়ারি কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 এর সঙ্গে লঞ্চ হবে Motorola Edge S 5G

ফোটোগ্রাফির জন্য Vivo Y31 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও 2 মেগাপিক্সেলের তৃতীয় লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলেরা জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Vivo Y31 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। Vivo Y31 ফোনটি 16,490 টাকা দামে Racing Black ও Ocean Blue কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here