দীর্ঘদিন ধরে Realme Narzo 30 সিরিজ টীজ করার পর অবশেষে আজ কোম্পানি অফিসিয়ালি ভারতে এই সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন আগামী 24 ফেব্রুয়ারি ভারতে Realme Narzo 30 Pro 5G এবং Narzo 30 স্মার্টফোন পেশ করা হবে। উল্লেখ্য কোম্পানি লঞ্চ ডেট ঘোষণার আগেই নারজো 30 প্রো 5জির ঝলক দেখিয়েছে এবং ক্যাম্পেন সম্পর্কেও জানিয়েছে। এই ক্যাম্পেন অনুযায়ী কিছু মানুষ ফোনটি লঞ্চের আগেই ব্যবহার করার সুযোগ পাবেন।
লঞ্চ করা হবে তিনটি মডেল
মনে করা হচ্ছে Realme Narzo 30 সিরিজে Realme Narzo 30, Realme Narzo 30 Pro 5G এবং Realme Narzo 30A নামে তিনটি স্মার্টফোন পেশ করা হতে পারে। তবে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ তাঁর টুইটার হ্যান্ডেলে একটি জিফ পোস্ট করেছেন যেখানে শুধুমাত্র Realme Narzo 30 Pro 5G এবং Realme Narzo 30A নাম দেখানো হয়েছে।
I am all set to unveil a new range of performance-driven #Narzobyrealme smartphones at 12:30PM IST, 24th Feb!
Young Players, get ready to #FeelThePower with #realmeNarzo30Pro and #realmeNarzo30A. Stay tuned! pic.twitter.com/V0QG00XoJ6
— Madhav FutureX (@MadhavSheth1) February 18, 2021
কবে হবে লঞ্চ
কোম্পানি তাদের আগামী রিয়েলমি নারজো সিরিজ আগামী 24 ফেব্রুয়ারি দুপুর 12টার সময় একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে পেশ করা হবে। এই ইভেন্টটি কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব ও টুইটারে লাইভ দেখা যাবে।
আরও পড়ুন: এখন আরও সস্তা 5000mAh ব্যাটারীযুক্ত Samsung Galaxy M11, জেনে নিন নতুন দাম
জানা গেছে টিপসেট
কয়েক দিন আগে XDA Developers এর কাছে দেওয়া একটি ইন্টারভিউতে রিয়েলমির সিইও মাধব শেঠ জানিয়েছেন Narzo 30 সিরিজের একটি ফোন MediaTek Dimensity 800U চিপসেটের সঙ্গে পেশ করা হবে এবং এটি 5জি কানেক্টিভিটি সাপোর্টেড হবে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই চিপসেট নারজো 30 প্রোতে দেওয়া হবে কারণ Realme Narzo 30 Pro ফোনটিই এই সিরিজের 5জি ফোন হতে চলেছে।
ডিজাইন
এছাড়া কয়েক দিন আগে মাধব শেঠের শেয়ার করা টুইটে দেখানো ফোনটিকে নারজো 30 প্রো বলে মনে করা হচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ ও তিনটি ক্যামেরা সেন্সরের সঙ্গে আয়তাকার শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলেই নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হবে।
আরও পড়ুন: 5000mAh ব্যাটারীর সঙ্গে লো বাজেট ক্যাটাগরিতে ভারতে আসছে Moto E7 Power, দাম হবে 10,000 টাকারও কম
লিক হয়েছে রিটেইল পোস্ট
কয়েক দিন আগে একজন টিপস্টার টুইটের মাধ্যমে রিয়েলমি নারজোর একটি রিটেইল পোস্টার শেয়ার করেছিলেন। এই পোস্টার অনুযায়ী Realme Narzo 30 Pro তে 5জি নেটওয়ার্ক সাপোর্টেড MediaTek Dimensity 800U SoC চিপসেট দেওয়া হবে। আরও জানা গেছে নারজো 30 প্রোতে 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড ডিসপ্লে থাকবে। আশা করা হচ্ছে এতে এলসিডি প্যানেল ব্যবহার করা হতে পারে। ডিভাইসের ফ্রন্ট প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল অবস্থিত হবে। ফোনটির ব্যাক প্যানেলে আয়তাকার ক্যামেরা মডিউল দেওয়া হবে।
স্পেসিফিকেশন
কয়েক দিন আগে চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে একটি রিয়েলমি ফোন RMX3161 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়। তখন মনে করা হয় এই ফোনটিই Realme Narzo 30 Pro হতে চলেছে। শোনা যাচ্ছে এতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ ও 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। সার্টিফিকেশন সাইটে বলা হয় ফোনটির ডায়মেনশন 162.5 × 74.8 × 8.8 এমএম হবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআইতে কাজ করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,880 এমএএইচের ব্যাটারী থাকবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











