স্যামসাং তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজে Samsung Galaxy M62 নামে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি চুপচাপ কোনো অনুষ্ঠান ছাড়াই ওয়েবসাইটে নতুন মডেল হিসেবে আপডেট করে দেওয়া হয়েছে। Samsung Galaxy M62 ফোনটি আসলে গত সপ্তাহে ভারতে লঞ্চ করা Samsung Galaxy F62 এরই রিব্র্যান্ডেড ভার্সন। উভয় ফোনের প্রায় সমস্ত স্পেসিফিকেশনই এক ধরনের। মনে করিয়ে দিই, কোম্পানি গত বছর তাদের ‘গ্যালাক্সি এফ’ সিরিজের প্রথম স্মার্টফোন হিসেবে Samsung Galaxy F41 ফোনটি সবার আগে ভারতে লঞ্চ করেছিল। তেমনই গত মাসে Samsung Galaxy F62 ফোনটিও সবার আগে ভারতেই পেশ করা হয়।
আরও পড়ুন: 2022 এই আসতে পারে বিশ্বের প্রথম Flying Car, বিশেষত্ব দেখে অবাক হতে হয়
ডিজাইন
ডিজাইনের দিক থেকে Samsung Galaxy M62 এবং Samsung Galaxy F62 এক রকমই। এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে যা স্ক্রিনের ওপর মাঝ বরাবর অবস্থিত। Samsung Galaxy M62 এর ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপের নিচে ফ্ল্যাশ লাইট আছে এবং একদম সোজাসুজি নিচের দিকে স্যামসাঙের লোগো দেওয়া হয়েছে।
স্পেসিফিকেশন
Samsung Galaxy M62 তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে ফোনে কোন অক্টাকোর প্রসেসর থাকবে তা জানা যায়নি। এছাড়া এতে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।
আরও পড়ুন: অত্যন্ত সহজেই বাড়ি বসে অনলাইনে কারেকশন করা যায় PAN Card এর ভুল তথ্য, জেনে নিন পদ্ধতি
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M62 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX682 সেন্সর রয়েছে। এর সঙ্গে Samsung Galaxy M62 তে 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ক্লোজ আপ শটের জন্য এতে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। এছাড়া এই ফোনে চতুর্থ সেন্সর হিসেবে লাইভ ফোকাস সহ 5 মেগাপিক্সেলের একটি চতুর্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy M62 তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা 4কে ভিডিও রেকর্ডিং ও স্লো মোশান সেলফি ক্যাপচার করতে সক্ষম।
ব্যাটারী ও কানেক্টিভিটি
কানেক্টিভিটি ফিচার হিসেবে Samsung Galaxy M62 তে 4জি, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M62 তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 163.9 × 76.3 × 9.5 এমএম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










