শাওমি আজ তাদের ঘরোয়া মার্কেট চীনে Redmi K40, Redmi K40 Pro এবং Redmi K40 Pro+ নামে ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন লিক ও রিপোর্টের পর অবশেষে আজ কোম্পানি এই ফোনগুলি সামনে নিয়ে এসেছে। এই সিরিজে পেশ করা ফোনগুলি Redmi K30 ও Redmi K30 Pro এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে মার্কেটে আনা হয়েছে। ডিজাইনের দিক থেকে তিনটি ফোন অনেকটাই এক। তবে স্পেসিফিকেশনের দিক থেকে Redmi K40 সিরিজের সবচেয়ে ছোট স্মার্টফোন এবং Redmi K40 Pro ও Redmi K40 Pro+ ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন। Redmi K40 ফোনটির সমস্ত ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে আমরা Redmi K40 Pro এবং Redmi K40 Pro+ সম্পর্কে কথা বলব।
আরও পড়ুন: 12GB RAM ও 4300mAh ব্যাটারীর সঙ্গে লঞ্চ হল অসাধারণ স্মার্টফোন OPPO Reno 5K
দাম
কোম্পানি তাদের Redmi K40 Pro ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরিসহ CNY 2,799 (প্রায় 31,500 টাকা) দামে পেশ করেছে। একইভাবে ফোনটির 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি ও 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে CNY 2,999 (প্রায় 33,744 টাকা) এবং CNY 3,299 (প্রায় 37,120 টাকা) রাখা হয়েছে। এছাড়া কোম্পানির রেডমি কে40 সিরিজের সবচেয়ে বড় স্মার্টফোন Redmi K40 Pro+ ফোনটি 12 জিবি র্যাম ও 256 জিবি ভেরিয়েন্ট CNY 3,699 (প্রায় 41,632 টাকা) দামে সেল করা হবে।
Redmi K40 Pro ও Redmi K40 Pro+ এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Redmi K40 Pro ও Redmi K40 Pro+ ফোনদুটিতে 1440 × 3200 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির E4 AMOLED যোগ করেছে। জানিয়ে রাখি এই ই4 ডিসপ্লে স্যামসাঙের তৈরি করা। এই ফোনগুলির স্ক্রিন ফুল এইচডি+ রেজলিউশন, 120 হার্টস রিফ্রেশরেট ও HDR 10+ সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস 1,300 নিটস। কোম্পানি উভয় ফোনে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেট ও গ্ৰাফিক্সের জন্য অ্যাড্রিনো 660 জিপিইউ দিয়েছে।
ফোনে 12 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজে দেওয়া হয়েছে। এছাড়া উভয় ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে MIUI 12.5 কাস্টম ইউআই রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,520 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে উভয় ফোনে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই 6ই, ব্লুটুথ 5.2, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য উভয় ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে সেন্সরের পার্থক্য আছে। Redmi K40 Pro এর রেয়ার ক্যামেরা সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে, Redmi K40 Pro+ তে 108 মেগাপিক্সেলের Samsung HM2 সেন্সর রয়েছে এবং বাকি দুটি সেন্সর রেডমি কে40 প্রোর মতোই। এছাড়া উভয় ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











