Xiaomi গত বছর অক্টোবর 2020 তে নিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 10T কে ভারতে লঞ্চ করেছিল। এখন 91 মোবাইলস এর কাছে অফলাইন সোর্স দ্বারা খবর এসেছে কোম্পানি এই প্রিমিয়াম স্মার্টফোনে 3,000 টাকা দাম কমিয়েছে। মার্কেটে Xiaomi Mi 10 দুইটি আলাদা ভেরিয়েন্টে আছে দুটিতেই প্রায় 3,000 টাকা দাম কমানো হয়েছে। গ্রাহক কম দামে অফলাইন ও অনলাইন উভয় জায়গা থেকেই কিনতে পারব। Mi 10T Price Cut এর কম দাম কিন্তু লিমিটেড সময় এর জন্য। আসুন জেনে নিই ফোনের নতুন দাম ও স্কিমের পাশাপাশি স্পেসিফিকেশনস ও।
আরও পড়ুন: স্যামসাং আনছে অত্যন্ত সস্তা Samsung Galaxy E02 স্মার্টফোন, ভারতীয় সাইটে হল লিস্টেড
স্কিমটি কি জেনে নিন
আমাদের জানা তথ্য অনুযায়ী কোম্পানি মি 10 টি 1 মার্চ 2021 থেকে 15 মার্চ 2021 পর্যন্ত 3,000 টাকা কম দামে বিক্রি করবে। ফোন টিকে অনলাইন এবং অফলাইন দুটো প্ল্যাটফর্ম থেকেই কিনতে পারবেন। আসুন ফোনের নতুন দাম জেনে নেওয়া যাক।
নতুন দাম
Xiaomi তার Mi 10T তে লঞ্চ দামের থেকে 3,000 টাকা কমিয়েছে। মি 10 টি এর 6 জিবি + 128 জিবি ভেরিয়েন্টকে 35,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু এখন এটিকে 32,999 টাকায় কেনা যাবে। আবার এর অন্য ভেরিয়েন্টটি অর্থাৎ 8 জিবি + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল 37,999 টাকা। কিন্তু এখন দাম কমানোর পরে ফোনটি 34,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারীযুক্ত নতুন ফোন
স্পেসিফিকেশন
Xiaomi Mi 10T এর স্পেসিফিকেশন্সের কথা বললে এতে 20:9 আস্পেক্ট রেশিও আর 2400 × 1080 পিক্সেল রেজুলেশনের 6.67 ইঞ্চির বড়ো ফুলএইচডি + ডট ডিসপ্লে দেওয়া আছে। এছাড়া ফোনের ডিসপ্লে ট্রিপল কর্নিং গোরিলা গ্লাস 5 এ দেখা যাবে। প্রসেসিং এর জন্য হ্যান্ডসেটে 2.84 গীগাহার্টজ এর ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসর আছে।
ফোটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ আছে। এই সেটাপে এফ/1.89 এপার্চার এর 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX682 সেন্সর, এফ/2.4 এপার্চার এর 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/2.4 এপার্চার এর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফোনে এফ/2.2 এপার্চার এর 20 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
আরও পড়ুন: Jio নিয়ে এল বাম্পার ডেটা প্ল্যান, 140 দিনে পাওয়া যাবে 106GB ডেটা, প্রাথমিক দাম 22 টাকা
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 5,000 এমএএইচ এর বড়ো ব্যাটারি আছে আর এটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে। ফোনটি এন্ড্রয়েড 10 এ কাজ করে আর কানেক্টিভিটি অপশন হিসেবে ফোনে থাকছে 5 জি, 4 জি এলটিই, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.1, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি, ইন্ফ্রারেড(আইআর) এর মতো বিশেষ সুবিধা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











