দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স্যামসাং একটি নতুন রাগেড স্মার্টফোনে কাজ করছে। এই ফোনটি কোম্পানির রাফ অ্যান্ড টাফ সিরিজ এক্সকভারে পেশ করা হবে। এবার লঞ্চের আগেই গুগল প্লে কনসোল লিস্টিঙে Samsung Galaxy Xcover 5 ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিং থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। মনে করা হচ্ছে এই ফোনটি কোম্পানির 2017 সালে লঞ্চ করা Samsung Galaxy Xcover 4 এরপরবর্তী জেনারেশন হবে। গুগল প্লে কনসোলের আগেও অবশ্য ফোনটি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
রাফ অ্যান্ড টাফ স্মার্টফোন
যদি আপনার মনে প্রশ্ন থাকে যে Rugged ফোন আবার কি, তবে জানিয়ে রাখি এই ধরনের ফোন বাই ডিফল্ট মজবুত এবং মোটা কভারের মধ্যে দেওয়া হয়। এর ফলে উচু থেকে পড়লেও এই ফোন ভাঙে না। একই সঙ্গে ফোনগুলি ওয়াটার ও ডাস্ট প্রুফ হয়। সাধারণ মানুষের মধ্যে Samsung Rugged smartphones নিয়ে যথেষ্ট ক্রেজ রয়েছে এবং এবার কোম্পানি শীঘ্রই Samsung Galaxy Xcover 5 লঞ্চ করার চেষ্টা করছে।
স্পেসিফিকেশন
গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী Samsung Galaxy Xcover 5 এ এক্সিনস 850 চিপসেটের সঙ্গে 1 জিবি র্যাম দেওয়া হবে। এই ফোনে 720 × 1339 পিক্সেল স্ক্রিন রেজলিউশন ও 340 ডিপিআই পিক্সেল ডেনসিটি থাকবে। এছাড়া Samsung Galaxy Xcover 5 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ও ARM Mali G76 GPU তে কাজ করবে।
আরও পড়ুন: iPhone থেকে ফুলকি বেরিয়েই ধরে যায় আগুন, যেনে নিন পুরো ঘটনা
ডিজাইন
গুগল প্লে কনসোলের রেন্ডার থেকে ফোনটির ডিজাইন সম্পর্কেও জানা গেছে। ডিসপ্লের ওপর ও নিচে চওড়া বেজল থাকবে। ফোনটির বাঁদিকের প্যানেলে একটি রঙিন বাটন ও গোটা ফোনে যথেষ্ট মজবুত এক্সটেরিয়ার লক্ষনীয়।
5G
কিছু দিন আগে এই ফোনটি Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে SM-G525F মডেল নাম্বারের সঙ্গে দেখা গিয়েছিল। কোম্পানি তাদের এই আগামী ফোনটি 5জি কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করতে পারে।
আরও পড়ুন: Covid-19 Vaccine এর জন্য কিভাবে রেজিস্টার করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ
বিশেষত্ব
এছাড়া আলাদা ভাবে Winfuture.de এর পক্ষ থেকে Samsung Galaxy Xcover 5 এর ডিজাইন ও স্পেসিফিকেশন লিক করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হবে এবং এতে গোরিলা গ্লাস প্রোটেক্টেড 1480 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.3 ইঞ্চির ডিসপ্লে থাকবে। রাগেড প্লাস্টিক বডি থাকার পাশাপাশি জল ও ধূলোর হাত থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং ও আমেরিকার সৈন্যের 810G সার্টিফিকেশন দেওয়া হবে।
এই ফোনটি সত্যিই এক্সিনস 850 চিপসেটে রান করবে এবং এতে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হবে। এই ফোনে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া এতে ব্লুটুথ 5.0, এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল 108MP ক্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব
দাম
জার্মানিতে Samsung Galaxy Xcover 5 এর দাম 289 ও 299 ইউরো (প্রায় 25,000 টাকা ও 26,000 টাকা) এর মধ্যে হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










