অ্যাপেলের iPhone SE ফোনগুলি কোম্পানির সবচেয়ে সস্তা হ্যান্ডসেটের মধ্যে অন্যতম। গত বছর কোম্পানি তাদের পরম্পরা বজায় রেখে iPhone SE 2020 লঞ্চ করেছিল। অ্যাপেল ফ্যান থেকে শুরু করে টেক প্রেমী পর্যন্ত সবাই কোম্পানির এই ‘এসই’ মডেলটির জন্য যথেষ্ট আশাবাদী ছিল এবং দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল। কোম্পানি নতুন টেকনোলজিযুক্ত iPhone SE 2020 লঞ্চ করেছিল ঠিকই, কিন্তু এতে এমন কিছু ছিল যা ইউজারদের খুব একটা সন্তষ্ট করতে পারেনি। এবার কিছু দিন ধরে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের নতুন ‘এসই’ মডেলে কাজ শুরু করে দিয়েছে এবং এটি iPhone SE 3 নামে মার্কেটে সেল করা হবে। এই আপকামিং ফোনটি লঞ্চের আগে আমরা একবার সেইসব বিষয়গুলিতে চোখ বুলিয়ে নেব যেগুলি ইউজাররা এই ফোনে দেখতে চান না।
আরও পড়ুন: সামনে এল লো বাজেটের Micromax IN 1 এর ডিজাইন, লঞ্চ হবে 19 মার্চ
1. পুরোনো ডিজাইন
Apple iPhone SE 2020 ফোনটি ডিউরেবল গ্লাস ও অ্যালুমিনিয়াম বডি দিয়ে তৈরি এবং এর বডি যথেষ্ট গ্লসি ও শাইনি। কিন্তু কোম্পানি তাদের এই ফোনটির ডিসপ্লে স্টাইলে কোনো পরিবর্তন ঘটায়নি। কোম্পানি নচ ও পাঞ্চ হোল ডিজাইন থেকে দূরত্ব বজায় রেখে পুরোনো বেজল্স ডিজাইন ব্যবহার করেছিল। কিছু ইউজার এটি পছন্দ করলেও বেশিরভাগ ইউজার ফুল ভিউ ও পাঞ্চ হোল ডিজাইনের মতো নতুনত্বের দাবী জানিয়েছিল। Apple iPhone SE 2020 ফোনটির ডায়মেনশন 2.65 × 5.45 × 0.29 ইঞ্চি এবং ওজন 148 গ্ৰাম ছিল। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প্যানেলে ভলিউম রকার ও প্রোফাইল কী দেখা গিয়েছিল। ফোনটির নিচের প্যানেলে ইউএসবি পোর্ট ও তার দুদিকে স্পীকার গ্ৰিল অবস্থিত।
2. ছোট স্ক্রিনের সাইজ
Apple iPhone SE 2020 ফোনটিতে কোম্পানি 4.7 ইঞ্চির রেটিনা এইচডি ডিসপ্লে যোগ করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে লো বাজেট থেকে শুরু করে হাইএন্ড ফ্ল্যাগশিপ পর্যন্ত সব ফোনে কমপক্ষে 6 ইঞ্চির স্ক্রিন দেখা যায়। তাই অনেক ইউজার এই ফোনের স্ক্রিনকে যথেষ্ট ছোট মনে করছেন এবং অপছন্দ করছেন। এই ডিসপ্লের স্ক্রিন রেজলিউশন 1334 × 750 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 326 পিপিআই। Apple iPhone SE 2020 তে আইপিএস টেকনোলজিযুক্ত এলসিডি মাল্টি টাচ ডিসপ্লে যোগ করেছিল। এই ডিসপ্লের কন্ট্রাস্ট রেশিও 1400:1 এবং সর্বোচ্চ ব্রাইটনেস 625 নিটস। হ্যাপটিক টাচের সঙ্গে এই আইফোনে ডিসপ্লে জুম ও ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টেন্স কোটিং ব্যবহার করা হয়। এই ফোনে পি3 ওয়াইড কালার ডিসপ্লেযুক্ত।
আরও পড়ুন: ভারতে 24 মার্চ লঞ্চ হবে Realme 8 এবং Realme 8 Pro, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস
3. ব্যাকডেটেড সিঙ্গেল ক্যামেরা
কোম্পানির পক্ষ থেকে Apple iPhone SE 2020 তে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছিল। অথচ আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো স্মার্টফোনে কম সে কম ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ তো থাকেই। এই সস্তা আইফোনে দুটি ক্যামেরা সেন্সর দিলেও হত, সেখানে দাঁড়িয়ে মাত্র একটি ক্যামেরা সেন্সর ইউজারদের প্রচণ্ড হতাশ করেছিল। এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছিল। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Apple iPhone SE 2020 তে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 7 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের ক্যামেরা এইচডিআর, পোর্ট্রেট মোড, ডেপ্থ কন্ট্রোলের পাশাপাশি স্লো মোশান, টাইম ল্যাপ্স ও 4কে ভিডিও রেকর্ড করতে সক্ষম।
4. কম ব্যাটারী ক্যাপাসিটি
প্রথমেই জানিয়ে রাখি আইফোনে ব্যবহৃত আইওএস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চেয়ে কম ব্যাটারী খরচ করে। তাই আইফোনের অল্প এমএএইচের ব্যাটারীও স্মার্টফোনের বেশি এমএএইচের ব্যাটারীকে হার মানাতে সক্ষম। Apple iPhone SE 2020 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 1,821 এমএএইচের ব্যাটারী যোগ করা হয়েছিল। কোম্পানি জানিয়েছিল মাত্র 30 মিনিটের মধ্যে এই ব্যাটারী 50 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। অন্যদিকে মোবাইল গেমার এবং যারা ফোনে অনলাইন মুভি ও শো দেখতে ভালোবাসেন তারা আরও কিছুটা বড় ব্যাটারীর আশা করছিলেন। প্রসঙ্গত এই ফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড।
আরও পড়ুন: আবার হতাশ স্যামসাং ফ্যানরা, দাম বাড়ল লো বাজেটের Samsung Galaxy M01 Core ফোনটির
5. সস্তা আইফোনের বেশি দাম
অ্যাপেল জানিয়েছিল Apple iPhone SE 2020 ফোনটি কোম্পানির সস্তা আইফোন হতে চলেছে। অথচ লঞ্চের8 পর এর দাম হল একদম অন্য রকম। Apple iPhone SE 2020 ফোনটি 3 জিবি র্যামের সঙ্গে 64 জিবি, 128 জিবি ও 256 জিবি মেমরিসহ মোট তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়। বর্তমানে ফোনটির 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 39,900 টাকা, 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 44,900 টাকা এবং 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 54,900 টাকা দামে সেল করা হয়। একটি সস্তা ফোনের এত দাম কোম্পানির ফ্যানদের ঠিক সন্তষ্ট করতে পারেনি। ইউজাররা এর চেয়ে সস্তা দাম আশা করছিলেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











