কয়েক দিন আগে ওপ্পোর একটি নতুন ফোন OPPO A54 সম্পর্কে জানা গিয়েছিল। ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে এই ফোনটি লিস্টেড হতে দেখা যায় এবং এখান থেকে জানা যায় ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। এই ফোনটি দেশের মার্কেটে কবে পেশ করা হবে সেবিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে এর মধ্যেই গুগলে কোম্পানির ‘এ’ সিরিজের আরেকটি নতুন ফোন OPPO A74 4G দেখা গেছে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই ফোনটি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা অ।
গুগল প্লে কনসোলে OPPO A74 4G ফোনটি দেখা গেছে এবং এমএসপি ওয়েবসাইট প্রথম এটি স্পট করে। তবে এর আগে গীকবেঞ্চে ফোনটির 5জি মডেল লিস্টেড হয়েছিল। সেখান থেকে ফোনটির কিছু ডিটেইলস পর্যন্ত পাওয়া গিয়েছিল। এবার ফোনটির 4জি মডেল সামনে আসায় বোঝা যাচ্ছে কোম্পানি তাদের OPPO A74 ফোনটির দুটি ভার্সন মার্কেটে সেল করা হবে। গুগল প্লে কনসোলে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে।
OPPO A74 4G
গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী OPPO A74 4G মডেলে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। লিস্টিঙে ডিসপ্লের সাইজ সম্পর্কে কিছু বলা হয়নি, তবে জানা গেছে এই ফোনের পিক্সেল ডেনসিটি হবে 480 পিপিআই। OPPO A74 4G ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত কালার ওএস 11.1 দেওয়া হবে।
গুগল প্লে কনসোলের লিস্টিং থেকে জানা গেছে OPPO A74 4G ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটে রান করবে। আরও জানা গেছে উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হবে। গুগল প্লে কনসোলের লিস্টিঙে এই ফোনে 6 জিবি র্যাম দেওয়ার কথা বলা হয়েছে। তবে আশা করা হচ্ছে কোম্পানি ফোনটির একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করবে। এই মুহুর্তে আপাতত OPPO A74 ফোনটির লঞ্চ ডিটেইলস জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।
OPPO A74 5G
কয়েক দিন আগে এই আগামী ফোনটির 5জি মডেল গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 523 পয়েন্ট এবং মাল্টি কোরে 1758 পয়েন্ট পেয়েছে। গীকবেঞ্চে OPPO A74 5G ফোনটিতেও 6 জিবি র্যাম যোগ করার কথা জানানো হয়েছে তবে প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 11 চিপসেটে কাজ করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










